
কতটুকু মেঘলা আকাশ ছিল
দুদোলা চিন্তা মন এতটুকু ভাবিনি-
সত্যই কাঁন্নাময় আকাশ দেখতে চাইনি;
তবুও কেনো- কেঁদে গেলো- মেঘ
শুণ্য বাতাস- দেখোনি এক পৃথিবীর
চাহনি- ঘাসফুলের রঙবিরল পরে
আছে- সোনালি মাঠ দিগন্তর ফুরানি।
প্রণয়ের পরশ পাথর যায় বয়ে যায়
নদীর মতো- নোনা জলে ভাসাই
ক্ষ্ট নীলে ক্ষত; ফাল্গুনের সূর্য ঘাম
পৃথিবীর মনে শুকাইনি আজও;
তবুও মেঘলা মেঘ পূর্ণিমা রাত-
ঝরে যায় অবিরত;
কখনো ভাবিনি- এভাবেই শেষ
প্রণয়ের স্লোগান-দেওয়ালে খেলা গান
অনুরাগী মুখবলি শুনতে হয়েছিল
কিছু ক্ষণ- সত্যই বলছি-
তখন আকাশকে কাঁদাতে চাইনি!
অতঃপর কাঁদিয়ে দিল কৃষ্ণচূড়া রঙে
দেখোনি এক পৃথিবীর চাহনি।
১৯ পৌষ ১৪২৬, ০৩ জানুয়ারি ২১
--------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

