
আজও বিদ্রোহের অনল যেনো
কণ্ঠনালী টগবগ বিশ্বময়!
অসাহসের ক্ষীণ করে রেখেছে বীজ;
তবুও সাহস হারাননি নজরুল!
তোমার সাম্যে দ্রোহের
গান গাই আজও- কালও পৃথিবীময়।
অমৃত্যের গাঁথা সাহসের বজ্রপাত
আমার আকাশ শুধু উজ্জ্বলময়!
তুমি নজরুল আমার প্রেরণার গান
সাম্য নদের ঊষসী বান-
শত ক্রোধের হোক না অবসান!
তুমি বিশ্বময় শুধু নজরুল ।
১১ জ্যৈষ্ঠ ১৪২৮,২৫ মে ২১
-----------------------------
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




