
ভালবাসাগুলো তাপদহের মতো
চলছে শুধু বৃষ্টিহীন পথ!
চোখের কিনারায় ইটভাটা অনল-
আর খাঁটের বিছানায় শীতল হাওয়ার মন নেই-
সে যেনো ঘাসফড়িং উঠন;
দলে দলে মিছিলের চলন।
আকাশে সাদা মেঘ নেই-
কি করে কালোমেঘ জমবে?
অনুগল্প বলেছিল! আমি শুনে হত্যাশ হইনি-
তারপর থেকে শুরু হয়েছিল উত্তাপ
অথচ ভালবাসা রয়ে গেলো রসাল
অতঃপর নিষ্ঠুর পৃথিবীতে এখনো তাপদহ ।
১৩ জ্যৈষ্ঠ ১৪২৮,২৭ মে ২১
------------------------------
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




