somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতি তোমার বাবা

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন ছাত্রনেতা। যদিও আমার ছাত্র জীবন এসএসসি পাশের পর কলেজে পা দেয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল। ছাত্র জীবন শেষ হওয়ার সাথ-সাথে আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল। বড় ভাইদের কথামত মিছিল-মিটিং,মারামারি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করতে করতে এক সময় শহরের অলি-গলিতে সাধারণের মুখে মুখে সন্ত্রাসী হিসাবে ভালো একটা পরিচিতি পেয়ে যাই।
আমার বাবা একজন র‍্যাবের উচ্চ-পদস্থ কর্মকর্তা। আমি আমার বাবার পদাতিক ক্ষমতা আমার সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায়ই খাটাতাম। কিন্তু আমার বাবা আগাগোড়া একজন ভালো মানুষ ছিলেন। আমি বিপথগামী হওয়ার পর থেকে আমার বাবা’র সাথে সম্পর্কের দূরত্বটা এতটা বেড়ে গিয়েছিল যে আমার সাথে আমার বাবা’র দেখা সাক্ষাত ওকেশনালি হত। আমি যে রাজনৈতিক দল সে দল ক্ষমতা থেকে নামার কিছুদিন পরেই আমার বাবা নিজ হাতে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলেন। তারপর আমার বিপক্ষে আমার বাবার সাক্ষীতে আমার সাত বছরের জেল হয়ে গেল।
আমি জেলে যাওয়ার দুই বছরের মাথায় আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমি আমার বাবা’কে শেষ দেখা দেখতে পারিনি বলে আমার মনে কোন রকম দুঃখ ছিলনা, উল্টো প্রচন্ড ক্ষোভ ছিল। কারণ আমি ঠিক করেছিলাম জেল থেকে বের হয়ে আমার বাবা’কে আমি দেখে নিব। সাত বছর পর জেল থেকে বের হয়ে বাবাকে পাইনি, তবে তার হাতের একটা চিঠি পেয়েছিলাম। সেই চিঠিতে তিনি লিখেছিলেন -
বাবা জুবের,
আমি জানি আমার উপর তোমার অনেক রাগ। কিন্তু আমার আর কোন উপায় বা আর কোন পথ খোলা ছিলনা। সরকার বদল হওয়ার কিছুদিন পরেই র‍্যবের কাছে ক্রসফায়ারের একটা তালিকা আসে। সেই তালিকাটা আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়। কিন্তু আমার এক বিশ্বস্হ সহকর্মী সেই তালিকায় যে তোমার নামটা আছে সেটা জানিয়ে দিয়েছিল। সেটা জানার পর তোমাকে বাঁচানোর জন্য আমি পাগলপারা হয়ে উঠি, তোমাকে বাঁচানোর যত পথ খুঁজার আমি খুঁজেতে থাকি। প্রথমে ঠিক করেছিলাম তোমাকে বিদেশে পাঠিয়ে দিব। কিন্তু এত অল্প সময়ে সেটা সম্ভব ছিল না। নিজের ছেলের লাশ কাঁধে নেয়ার মত শক্তি আমার নেই। তাই বাধ্য হয়েই আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলাম, তোমার বিপক্ষে আদালতে সাক্ষী দিলাম।
পারলে আমায় ক্ষমা করো। জেল থেকে বের হওয়ার পর এসব রাজনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ছেড়ে দিয়ে সুন্দর একটা জীবন যাপন করো। ভাল পথে চললে বাবা’র দোয়া সব সময় তোমার সাথে থাকবে।

ইতি
তোমার বাবা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×