somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা খুব বেশি মিথ্যা কথা বলে ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা খুব বেশি মিথ্যা কথা বলে ।

- যখন হাঁড়িতে কম ভাত থাকে তাদের পেটে প্রচণ্ড ক্ষিধা থাকলেও তখন তারা বলবে,
= "আমার ক্ষিধা নেই"

- অসুস্থ হয়ে ভিতরে ভিতরে যণ্ত্রনায় ছটফট করলেও তারা হাসিমুখে বলবে,
= " আমি ভাল আছি"

- ঈদ কিংবা অন্য কোন অনুষ্ঠানে কোন ভাল শাড়ি না থাকলেও তারা বলবে,
= " আমার এবার শাড়ি লাগবে না,গতবারের শাড়িটা তো এখনো তোলা-ই আছে"

- তাদের অন্যান্য কোন কিছুর চাহিদা থাকলেও তারা হাসিমুখে বলবে,
= "আমার কোন কিছুর দরকার
নেই"

এভাবেই মধ্যবিত্ত মায়ের প্রতিনিয়ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা কথা বলে যাচ্ছে । মানুষ সাধারনত মিথ্যা বলে অন্যের খারাপ করে নিজের ভাল করার জন্য, পৃথিবীতে শুধুমাত্র মধ্যবিত্ত মায়েরাই মিথ্যা বলে নিজের ক্ষতি করে অন্যের ভাল করার জন্য ।

- মায়ের ভালোবাসার সাথে অন্য
কোন ভালোবাসার তুলনা হয়?

= উত্তর একটাই না হয়না ।

সত্যিই মা জাতিটা বড়ই অদ্ভুত । মৃত্যুর প্রহর গোনার সময় ও তাদের মন থেকে সন্তানের কথা মুছে যায়না । মোছা যে অসম্ভব । একই রক্ত,একই দেহ,একই
আত্মা । কি করে মুছে যাবে বলুন? এই নশ্বর পৃথিবীতে বৃদ্ধাশ্রম যদি আপনার মাযের শেষ আশ্রয়স্হল হয়ে থাকে তবে আপনি ও মনে রাখবেন আপনাকে পাবার জন্য জাহান্নামের সবগুলো দরজা
অধীর আগ্রহে অপেক্ষা করছে ।

মা হলেন পৃথিবীর সব চাইতে বড় সম্পদ । এই সম্পদকে যে চিনতে পারে না, তার মত অভাগা আর কোথাও নাই । যখন তিনি থাকবেন না, তখন বুঝবেন মা কি জিনিস । একবার ভেবে দেখুনতো আপনার মায়ের জন্যে আপনি কি করেছেন? কতটুকু সময় দেন আপনি আপনার মাকে? কখনও কি কোন্ দিন বলেছেন আপনার মা কে- "মা তোমাকে অনেক ভালবাসি", না বলে থাকলে এক বার বলে দেখুন এখনি ।

" মাকে তুই কষ্ট দিয়ে, করিস নারে ভুল ।
" মা হারালে হারাবি তুই, আল্লাহ রাসুল ।
" তুই যতই পারস, মার যত্ন সেবা কর ।
" মা তখন হবে আপন, যখন সবাই হবে পর ।
----
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×