ফেসবুক ট্যাগপাপীর নিকট আবেদন পত্র

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরাবর
ট্যাগপাপী
আমার বন্ধুতালিকা
ফেসবুক
বিষয়ঃ গরু ছাগলের ছবি ট্যাগ না করিবার আবেদন
মাননীয়/মাননীয়া ,
অধীনের বিনীত নিবেদন এই যে আপনি আমার ফেসবুক বন্ধুতালিকার একজন বন্ধু । অনেকদিন ধরে আপনি নিয়মিত ভাবে আমার ফেসবুক বন্ধু তালিকায় আছেন । ফেসবুকে নানান ছবি যোগ করা সহ নানান জনকে ট্যাগ করিয়া আপনি নিজেকে বিনুদিত করিয়া থাকেন । আপনার জন্য অত্যন্ত খুশীর সংবাদ এই যে মহান আল্লাহ তাআলার কৃপায় আগামী ২৭ অক্টোবর, রোজ শনিবার পবিত্র ঈদ উল আজহা তথা কুরবানী ঈদ । ইতিমধ্যে কুরবানীর পশু যথা গরু ছাগলের হাট বসিয়াছে । এই অধম আশা রাখে যে আপনি হাট গুলোতে আপনার পদধূলি দিয়াছেন এবং নিজের জন্য একখান পশু ও কিনিয়াছেন । এই অধম আরও আশা করে যে আপনি উক্ত পশুটির একটি স্মার্ট তাসবির তুলিয়া ফেসবুকে আপলোডাইবেন এবং নানান জনকে ট্যাগ করিবেন । হয়তো উক্ত তালিকায় আমিও থাকবো । মাননীয়/মাননীয়া , কাজের কথায় আসি । যদি আপনি এই ধরণের কোন তাসবির আমাকে ট্যাগ করিবার কোশিশ করেন তাহলে আপনি নগদে রিমুভ খেতে পারেন । গরুর পাছা , যাবর কাটা , জিহবা দেখানো , ত্যাড়া চাহনি দেখার কোন সখ নাই আমার । আমি বরই দরদী । কেহ একটা ইমু দিয়া স্ট্যাটাস দিলেও তাহাতে লাইক দেই । কিন্তু যেখানে আমার কোন হাত পা নাই সেখানে আমাকে ট্যাগ করা হলে উহা যতই কালজয়ী হোক না কেন , আমি উহার দিকে ফিরিয়া ও তাকাই না ।
সুতরাং , আমি আশা করিবো যে আপনি আমাকে কোন প্রকার তসবিরে ট্যাগ করা হইতে বিরত থাকিবেন এবং আমার বন্ধু তালিকায় সসম্ভ্রমে থাকিবেন ।
আপনার বন্ধুপ্রতিম
আলাউল হক সৌরভ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুন