somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিক্সা চালক মামা

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড রোদ পড়ছে...
গত বছরের কথা। ক্লাস শেষ হতে হতে মাঝ দুপুর। সূর্যের তাপ ছড়ানো দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে আগুন ঝরে ঝরে পড়ছে। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বিনোদপুর পর্যন্ত হেটেই আসলাম। হাতে নীল সাদা রঙের ছাতা । বিনোদপুর পর্যন্ত আসার পর মনে হলো আর হেটে যাওয়া সম্ভব না। রিক্সা নিতে হবে। যেই ভাবা সেই কাজ । মামা যাবেন। যাবো। মধ্য বয়োসী রোগা ক্ষীণ স্বাস্থ্যের রিক্সা চালক। প্রচন্ড রোদ। রাজশাহীর গ্রীষ্মের রোদ সম্পর্কে বেশী বলাই বাহুল্য।
চড়ে বসলাম। রিক্সা চালক মামা টান দিলো। কিছু দূর যাওয়ার পরেই ঘটলো আসল ঘটনা। হঠাৎ দেখি রিক্সা চালক মামা প্রচণ্ড কাপাকাপি করছে। ভয় পেয়ে রিক্সা থামাতে বললাম। রিক্সা চালক রিক্সা থামানোর সাথে সাথে মাটিতে উল্টে পড়ে গেলো । আমি তখন কি করবো বুঝতে পারছিলাম না। আসে পাশে থেকে কয়েকজন ছুটে এসে রিক্সা চালকে কিছুক্ষণ বাতাস করার পর পানি খাইয়ে কিছুটা সুস্থ হলো। তারপরে সে কান্নাকাটি করে বলতে লাগলো দুইদিন যাবত ওষুধ খাইতে পারিনি তাই মাথা ঝিম ঝিম করছে , শরীরে বল পাচ্ছি না। বাড়ি দুর্গাপুর। কথা না বাড়িয়ে পকেটে শ'খানেক টাকা ছিলো এবং আশেপাশের লোকজন মিলে প্রায় তিনশো মত টাকা উনার হাতে দিয়ে বললাম ওষুধ কিনবেন। তারপর হেটেই বাড়ি....
... মাসখানেক পর ঐ রিক্সায় উঠেছিলাম এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবারও কিছু টাকা ধরিয়ে দিয়ে হেটেই রওনা দিলাম।
... আরও প্রায় দুই মাস পর। ক্লাস শুরু হয়ে যাবে তাই দ্রুত হাটছি। একটা রিক্সাও পাচ্ছিলাম না। মন্ডলের মোড়ে দেখি ঐ রিক্সা চালক মামা । মামা ক্যাম্পাস যাবেন। যাবো।রবীন্দ্র ভবন। রোদ এবং গরম দুটোই কম। রিক্সা সিনেট ভবনের সামনে পৌছানো মাত্রই রিক্সা চালক মামা কাপাকাপি করে মাটিতে লুটিয়ে পড়লো। বুঝলাম ডালমে কুচ কালা হ্যায়। ওষুধ কিনতে পারিনি টাকা দেন।তার ভাড়া দশটাকা দেওয়ার পর সে বলে মামা আরও কিছু টাকা দেন। তারপর রিক্সাওলাকে একটা ধমক দিয়ে বলেছিলাম তোমাকে যেন এই এলাকায় আর না দেখি। থাপড়াইতে ইচ্ছা করছিলো।
বাকি পথ হেটেই রবীন্দ্র ভবনের দিকে রওনা দিলাম.....
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×