somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে স্যার (রেজাউল করিম স্যার )

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘টেলিভিশনে আমি হঠাৎ যে নির্মম দৃশ্য দেখেছি, কোনো সন্তানের পক্ষে সেটা ভুলে যাওয়া সম্ভব নয়। বাবা ছিলেন হালকা-পাতলা গড়নের মানুষ। ঘাতকদের অস্ত্রের আঘাতে নিথর দেহ সটান হয়ে পড়ে আছে। চশমাটা ছিটকে দূরে পড়ে আছে, তার পাশেই ব্যাগটা। চারপাশে রক্তের বন্যা। কোনো শত্রুকেও যেন তার বাবার এরকম নির্মম মৃত্যু দেখতে না হয়।
রোববার সন্ধ্যায় পূর্বপশ্চিমবিডি ডটকম’কে দেয়া একান্ত সাক্ষাতকারে সন্ত্রাসী হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর বড় মেয়ে রেজওয়ানা হাসিন কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন।
রেজওয়ানা হাসিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাবার নিজ বিভাগ ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন। সম্প্রতি মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। হত্যাকাণ্ডের দিন তিনি রাজশাহীর বাসায় ছিলেন না। ঢাকায় বিশেষ কাজে গিয়েছিলেন।টেলিভিশনে তিনি প্রথম তার বাবার হত্যার সংবাদ দেখতে পান।
রেজওয়ানা হাসিন বলেন, ‘আমি বাসায় ছিলাম না। যতদূর শুনেছি, ওইদিন সকাল সোয়া ৮টায় বাবার ক্লাস ছিল। তিনি রাস্তার মোড় থেকে বাসে উঠতেন। ক্যাম্পাসের বাস আসতো সাধারণত পৌনে আটটার দিকে। কিন্তু ওই মোড়ে যাওয়ার আগেই গলিতে তাকে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাবাকে ওরা (ঘাতক সন্ত্রাসীরা) বেশ ভালোভাবেই অনুসরণ করেছে। পাঁচ সেকেন্ডের রাস্তা-মোড়ের ওখানে উনাকে এভাবে কুপিয়ে ফেলে রেখে চলে গেল। কেউ দেখতে পেল না! বাবাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
রেজওয়ানা বলেন, ‘আমার জন্মদাতা বাবার এরকম নৃশংস হত্যাকাণ্ডের বিচারের রায় শুধু দেখতে চাই না, রায় কার্যকরও দেখতে চাই। এর বিচার মাকে দেখাতে চাই, পরিবারের সদস্যদের দেখাতে চাই।’
তিনি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘ঘর থেকে বের হওয়া মানুষগুলো এভাবে জবাই হয়ে যাবে, সেটা আর কতদিন। কাল তো আপনাদেরও এমন হতে পারে।’
ভুল বোঝাবুঝি অথবা ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য নাস্তিকতা বা ব্লগে লেখালেখির বিষয়টি আনা হচ্ছে বলে অভিযোগ করে রেজওয়ানা বলেন, ‘নাস্তিকতার যে কথাটা এসেছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। বাবা নিয়মিত নামাজ আদায় করতেন। গ্রামের বাড়ির মসজিদে গিয়ে জুম্মার নামাজও আদায় করতেন।’
তিনি আরও বলেন, ‘আব্বুর কয়েকটা টুপি আছে। আমার দাদীকে তিনি বলতেন- আম্মা, দেখেন তো কোন টুপিতে আমাকে খুব ভালো লাগছে।’
আইএস’র দায় স্বীকারের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আব্বু নাস্তিক ছিলেন না। এটা ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য করা হচ্ছে।’
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালাবাগান এলাকার বটতলা মোড়ে মহাসড়কের কাছাকাছি গলিতে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওইদিনই সন্ধ্যায় অনলাইনে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করে জানায়, ‘নাস্তিকতার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×