বিষয়টা অনুমান বা মনে করা নয়! আওয়ামী লীগের অবস্থান ছিল খুব পরিষ্কার!! "ইয়াহিয়া খান রাষ্ট্রপতি আছেন এবং থাকবে''- এটাই ছিল আওয়ামী লীগের ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত দলগত অবস্থান!!!
"১৯৭২ সালের ৯ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের রিপোর্টে লিপিবদ্ধ আছে।
“১৬ই থেকে ২৪শে মার্চ পর্যন্ত বিভিন্ন দফায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথমে বঙ্গবন্ধু এককভাবে ইয়াহিয়ার সঙ্গে মিলিত হন। দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগের উচ্চতম পর্যায়ের পাঁচ জন নেতাসহ বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া পরে আলোচনা হয়। তৃতীয় পর্যায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজন বিশেষজ্ঞ কেন্দ্রীয় সরকারের তিনজন বিশেষজ্ঞের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক মতা বণ্টনের বিষয় আলাপ করেন। এ সব আলোচনার ফলে যেসব বিষয়ে মতৈক্য স্থাপিত হয়, তা হল:
(১) ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের অনুসরণে প্রেসিডেন্টের ঘোষণাবলে সামরিক শাসন প্রত্যাহার করে নিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হবে।
(২) জেনারেল ইয়াহিয়া প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ও কেন্দ্রীয় সরকার তাঁর নিয়ন্ত্রণে থাকবেন।
(৩) প্রদেশসমূহে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে।
(৪) জাতীয় পরিষদের পূর্ব ও পশ্চিম পাকিস্তানি সদস্যেরা প্রথমে পৃথকভাবে মিলিত হবেন, পরে পরিষদের পূর্ণ ও অর্থাৎ যুক্ত অধিবেশনে সংবিধানের চূড়ান্ত রূপদান করা হবে।
এই মতৈক্যের পরে অন্তর্বর্তীকালীন সংবিধানের খসড়ার চূড়ান্ত রূপদানের পথে আর কোন বাধা ছিল না। তাই ২৪শে মার্চে সাংবাদিকদের আমি বলেছিলাম যে, আওয়ামী লীগের পক্ষ থেকে আর আলোচনার মত কোন বিষয় নেই।” এত কাল পরে মন্তব্য নিষ্প্রয়োজন!"
[যুগপৎ আন্দোলন]
Click This Link
অতএব আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাইছিল বললেই সবটুকু বলা হয় না, আমাদের প্রকৃত অবস্থা বোঝার জন্য বলতে হবে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিপোর্টের আলোকে- আওয়ামী লীগের স্বপ্ন ছিল "ইয়াহিয়া খানের রাষ্ট্রপতিত্বের অধীনে প্রধানমন্ত্রিত্ব"। এই সুখস্বপ্ন স্বাধীনতার দাবিতে অনড় জনতার উত্তাল আন্দোলন, মেজর জিয়ার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মাধ্যমে তসরুপাত হয়ে যায়।
এই ঘটনাগুলিকে ভারত পরে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু এই ঘটনাগুলির কারণ আমাদের খুঁজতে হবে দেশের ভেতরে-ভারতে নয়। ফলের কারণ গাছের মধ্যে খুঁজতে হবে, ফল খাওয়া পাখির মধ্যে নয়। আওয়ামীবিরোধীরা পাখি ভারতের মধ্যে স্বাধীনতাযুদ্ধকে অনুসন্ধানে ব্যস্ত থাকার কারণেই আজ আওয়ামী লীগ স্বাধীনতার ধারক-বাহক সাজার সুযোগ পেয়েছে! জানি অদ্ভুত শোনাবে যদি বলি- এত কাল ধরে যারা ভারতবিরোধিতার জায়গা থেকে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছেন তারা আওয়ামী লীগের খেদমতই করে এসেছেন। কথাটা অদ্ভুত হলেও সত্য।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



