somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী মানুষ!!!

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'দি ঢাকা টাইমস' নামে একটা অনলাইন পত্রিকার একটা কলাম দেখলাম।
কলামটায় লেখা ছিল যে, পৃথিবীর সবথেকে সুখী মানুষ নাকি
কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি।

লেখাটা পড়ে বেশ অবাক হয়ে গেলাম। তাৎক্ষণিক ভাবে গুগলে গিয়ে
সুখী মানুষ লিখে সার্চ দিলাম। দেখলাম প্রথম আলোর অনলাইন
পত্রিকাতেও সুখী মানুষ নিয়ে ২০ নভেম্বর, ২০১৩ তারিখে একটা কলাম
প্রকাশিত হয়েছে। এবং এবারের তথ্যখানাও বেশ অবাক করার মত।
কেননা তারা লিখেছেন, পৃথিবীর সবথেকে সুখী মানুষ নাকি
ক্রিশিয়ানো রোনালদো।

অবশ্য তাদেরকে সবথেকে সুখী মানুষ বলার পিছনে যথেষ্ট যুক্তি আছে
তাদের কাছে। যুক্তিগুলো হল,
*এদের দুজনার অঢেল সম্পদ।
*এরা দুজন বর্তমান পৃথিবীর সবথেকে নামকরা ফুটবলার।
*তরুন তরুনীদের কাছে এদের অটোগ্রাফ পাওয়া আর আসমানের চাঁদ
হাতে পাওয়া সমান।
*এদের সুন্দরী বান্ধবীর অভাব নেই।
*এদের মানুষ যথেষ্ট ভালবাসে ও সম্মান করে।

আমি বুঝতে পারতেছিনা যে পৃথিবীর সবথেকে সুখী মানুষ এরা কেন হতে
যাবে? আমার মতে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী। আপনি আমি যে
কেউ যেকোন সময় নিজেকে সুখী মানুষ বলে দাবি করতে পারি। তাহলে
এরা কিভাবে নির্দিষ্ট করে দুজন ফুটবলার কে পৃথিবীর সবথেকে সুখী
মানুষ হিসেবে নির্বাচিত করতে পারে?
একটা রিকশাওয়ালার ছেলে যখন ডাক্তার হয়ে বের হয়। তখন ওই
রিকশাওয়ালা গর্ব করে বলতে পারে, তিনি পৃথিবীর সবথেকে সুখী
মানুষ।

ভাগ্যক্রমে একজন মৃত্যু পথযাত্রী রোগী যখন নতুনভাবে বেঁচে ওঠে। তখন
তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে পারেন, তিনি পৃথিবীর সবথেকে
সুখী মানুষ।

একটা আশ্রয়হীন শিশু যখন চিরদিনের জন্য আশ্রয় পেয়ে যায়। তখন সেই
শিশুটা চিৎকার করে বলতে পারে, আমিই পৃথিবীর সবথেকে সুখী মানুষ।

স্বামীহারা একজন মহিলা বছরের পর বছর অন্যের বাড়িতে কাজ করে,
একমাত্র ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে যখন মানুষের মত মানুষ করে
গড়ে তোলে। তখন ওই মহিলার মনে হতে পারে, তিনিই পৃথিবীর সবথেকে
সুখী মানুষ।

একটা ছেলে বা মেয়ে যখন তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে
পায়। তখন ওই ছেলেটা বা মেয়েটার মনে হতে পারে, ও পৃথিবীর
সবথেকে সুখী মানুষ।

সিনেমা দেখায় আসক্ত বলে, যে ছেলেটা সারাজীবন 'তোকে দিয়ে
কিছু হবেনা' কথাটা শুনে অভ্যস্ত। সেই ছেলেটা যখন নিজেই সিনেমা
বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। তখন সেই ছেলেটা চিৎকার করে
বলতে পারে, আমিই পৃথিবীর সবথেকে সুখী মানুষ।

একটা ছেলে অসুস্থ হবার পরও টাকার অভাবে যখন ডাক্তার না দেখিয়ে
বিছানায় পরে থাকে। তখন তার কাছের বন্ধুরা টাকার ব্যবস্থা করে
এসে যখন বলে, চল শালা! আর বিছানায় পরে থাকতে হবেনা। আমরা
এখনও বেঁচে আছি। দরকার হলে রক্ত বিক্রি করে তোকে চিকিৎসা
করাব। তখন বিছানায় পরে থাকা অসুস্থ ছেলেটা দুফোটা চোখের পানি
ফেলে অনায়াসে কাঁদতে কাঁদতে বলতে পারে, আমিই পৃথিবীর সবথেকে
সুখী মানুষ।

আসলে সুখী হবার ব্যাপারটা সম্পূর্ণ মানসিক। এখানে অর্থ সম্পদের কোন
মূল্য নেই। এমন অনেক মানুষ আছে যারা কোটিপতি হয়েও একটু সুখের
অভাবে সারারাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। আবার এমন অনেক ভিক্ষুক
আছে যারা নোংরা রাস্তাতে শুয়েও শান্তির ঘুম ঘুমায়। আপনি নিজেকে
যা মনে করবেন আপনি তাই। আপনি যদি নিজেকে পৃথিবীর সবথেকে
দুঃখী মানুষ হিসেবে কল্পনা করেন তাহলে আপনিই পৃথিবীর সবথেকে
দুঃখী মানুষ। আর আপনি যদি নিজেকে সবথেকে সুখী মানুষ হিসেবে
কল্পনা করতে পারেন তাহলে একথা নিশ্চিত যে, এই পৃথিবীতে আপনার
থেকে সুখী আর কেউ নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×