somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমিও সব পারবে!

১১ ই মে, ২০১৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা যে মেয়েটা মুখ বাঁকা করে আমাকে "চাপুল" বলে ডেকেছিল, সেই মেয়েটা এখন রুমের দরজা বন্ধ করে নিজের মুখটা লুকিয়ে রেখেছে। নিশ্চয়ই এতক্ষন কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে! কেন কাঁদবে না? অবশ্যই কাঁদবে! এখনই যে ওর কাঁদার সময়!

গতকালকে যে ছেলেটা একগাল হেসে বলেছিল, "ভাইয়া, চিন্তা নেই। ইনশাআল্লাহ্‌! এ+ পাব।" সেই ছেলেটা আজ দুপুর থেকে ঘরের বাহিরে বের হয়নি! ছেলেটা পণ করেছে আগামী এক বছর ঘরের মধ্যেই থাকবে। এমনকি ছেলেটার সবথেকে প্রিয় ক্রিকেট মাঠেও ছেলেটা যাবে না।

ক্লাসের সবথেকে চঞ্চল মেয়েটা আজ একেবারে নিশ্চুপ হয়ে গেছে। ক্লাসের সবাই যখন এ+ পাবার আনন্দে নাচানাচি করছে, মেয়েটা তখন চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। এই চঞ্চল মেয়েটা এখন থেকে নিশ্চুপ হয়েই থাকবে।

যে মেয়েটা সাজতে পছন্দ করত, সেই মেয়েটা নাকি এখন থেকে আর আয়নার সামনেই যাবে না। নিজেকে দেখে মেয়েটা এখন লজ্জা পায়। ঘৃণ্য প্রানি মনে করে নিজেকে।

উপরের ছেলেমেয়ে গুলো পরীক্ষায় খারাপ করেছে। কেউ এ+ মিস করেছে আবার কেউ ফেল করেছে। এরা এখন নিজেদের কষ্ট দেবে। ভয়ংকর রকম সব কষ্ট! কেউ কয়েক মাস ধরে থেমে থেমে কাঁদবে! কেউ চার দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলবে! কেউ নির্বাক হয়ে যাবে! কেউ হাসতে ভুলে যাবে! কেউ নিজের যত্ন নিতে ভুলে যাবে! আবার কেউ ডায়েরীর মধ্যে একগাদা ভয়ংকর কথা লিখে আত্মহত্যার মাধ্যমে নিজের কষ্টটাকে মুছে ফেলতে চাইবে!

দুঃখজনক ব্যাপার হল, এতসব ছেলেমেয়ের মধ্যে কেউ নতুন করে নিজেকে প্রমান করে দেখাতে চাইবে না। পৃথিবীকে নিজের সেরাটা দেখিয়ে দিতে চাইবে না। কেউ জিদ ধরে লড়াইয়ে নামবে না। সবাই শুধু নিজেকে শেষ করে দিতে চাইবে। নানান রকম উপায়ে নিজেকে শেষ করে দিতে চাইবে।

ভেঙে পড়লে চলবে না। মনে রাখতে হবে, তুমি যখন নুয়ে যাবে তখনই কেউ একজন এসে তোমার পিঠে ভর দিয়ে দাড়াতে পারবে। নিজেকে নিজে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দাও। পৃথিবীকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, বুঝিয়ে দাও "তুমিও সবকিছু পার।" এটাই তোমার সময়। আজকের শোকটাকে শক্তিতে পরিনত করে এগিয়ে যাও। তোমাকে আটকানোর সাধ্য কারো নেই। নিজেকে নিজে অন্তত একবার বিশ্বাস করে দেখ।

টমাস আলভা এডিসনের একটা উক্তি আছে যেটা আমি আমার রুমের দেয়ালে খুব যত্ন করে লিখে রেখেছি,
"আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই।
কেননা, পরীক্ষার কয়েকটা পৃষ্ঠা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে না।
চাইলে এটা তুমিও লিখে রাখতে পার। মন খারাপ করে বসে থেকে লাভ নেই। যা করবে তা এক্ষনি শুরু কর। (Do it now!)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×