somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Help Others !

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(১)
মা ব্যাথায় কাতরাচ্ছে !
ছেলেটা পাগল হয়ে ছুটছে পেইন কিলারের জন্য...! প্রতিটা ফার্মেসি খুঁজেও
পেইন কিলার মিললো না। টাকা ছাড়া এ যুগে কেউ কাউকে কিছুই দেয়না। টাকার জন্য
মা মারা যাবে এটা হতে পারেনা। ছেলেটা প্রতিজ্ঞাবদ্ধ। যে করেই হোক
মা'য়ের জন্য পেইন কিলার চাই।

রাস্তার অপর পাশে এক মহিলা ৩ টা পেইন কিলারের বোতল নিয়ে হেঁটে যাচ্ছে।
ছেলেটা ছিনিয়ে নিয়ে দৌড় দিতে গিয়ে ধরা খেলো। রাস্তার লোকজন
ছেলেটাকে মারধর করতে শুরু করলো। ছেলেটাকে দেখে দয়া হলো এক
লোকের। তিনি ছেলেটাকে জিজ্ঞেস করলেন, "কার জন্য চুরি করলে বাবা?"
ছেলেটা চোখের পানি ফেলতে ফেলতে বললো, "মা ব্যাথায় মারা যাচ্ছে"।
লোকটা ছেলেটাকে ৩ বোতল পেইন কিলার কিনে দিলেন। ছেলেটা দৌড়ে
গিয়ে রক্ষা করলেন তার মা'কে।

১৮ বছর পর !
একজন বৃদ্ধ লোক হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার পাশে তার মেয়ে।
মেয়ের হাতে একটা কাগজ। কাগজে লেখা আছে, "অপারেশনের জন্য ২৪ ঘন্টার
মধ্যে ৭ লক্ষ টাকা জমা দিতে হবে" ! মেয়েটা টাকার চিন্তায় কান্নাকাটি করতে
করতে রাতে ঘুমিয়ে গেলো। ঘুম থেকে উঠে সকালে যখন টাকা জোগাড়
করতে যাবার জন্য কাগজটা হাতে নিলো তখন সেখানে লেখা ছিলো, "আজকের
৭ লক্ষ টাকা ১৮ বছর আগে ৩ টা পেইন কিলারের মাধ্যমে দেয়া হয়েছিলো।
প্রস্তুত থাকবেন। আজ রাতেই অপারেশন হচ্ছে"।

(২)
ছোটবেলায় অবশ্যই পিং পং বল (রাবারের বল) নিয়ে খেলেছেন। এই বলের
বিশেষ গুন হলো : এই বলকে ছুড়ে মারলে অবশ্যই আবার ফিরে আসবে।
কখনও কখনও আপনি যতটা জোর দিয়ে ছুড়বেন এটা তার থেকেও জোরে
ফিরে আসবে।

উপকার (!) পিং পং বলের মতই একটা মজার ব্যাপার। আপনি কাউকে ১ টাকার উপকার
করলে সেটা ১০০ টাকার সমতুল্য হয়ে আপনার কাছে ফিরে আসবে। যদি মনে হয়
আসছে না তাহলে দুশ্চিন্তা করার দরকার নেই। কেননা বেশিরভাগ সময়ে এটা
আপনাকে কোনো কিছু না জানিয়েই আসবে।
শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন। মানুষের উপকার করুন। আপনি ঠকবেন না।

ছোটবেলায় আমার বয়সী একটা ভিক্ষুক ছেলেকে আমার ব্যবহৃত দুইটা পুরানো
শার্ট দিয়েছিলাম। সেই ছেলেটা এখন রিকশা চালায়। আমাকে দেখলেই রিকশা নিয়ে
এগিয়ে আসে। জোর করে রিকশায় উঠিয়ে পৌঁছে দেয় আমার গন্তব্যে। ভাড়ার
টাকা কখনও চেয়ে নেয় না। চাইতে লজ্জা পায়। এই ব্যাপারে কিছু বলতে গেলেই
বলবে, "দোস্তের কাছে রিকশা ভাড়া চাইতে লজ্জা লাগে" !

দোস্ত (!) খুব সহজ শব্দ নয়। এটা আবেগ, ভালোবাসা, অনুভূতি নামক হাজারো
মহামূল্যবান জিনিস দিয়ে তৈরি। আমি দুইটা মাত্র পুরানো শার্টের বিনিময়ে সারাজীবনের
জন্য একটা দোস্ত পেয়েছি। এর থেকে বেশি আর কী আশা করা যায়?

এত বকবকানির একটাই মানে, "মানুষের উপকার করুন"। আমার জন্য নয়। আপনার জন্য
করুন। সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখুন।
"অন্যের উপকার করলে নিজের ক্ষতি হয়" যারা এই কথায় বিশ্বাসী তাদের থেকে
দুরে থাকুন। ভালো কিছু আপনার জন্যই অপেক্ষা করছে।

উৎসর্গ : ফেরদৌস আলম।
আমার হৃদয়ের মনিকোঠার মানুষ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×