somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউণ্ডুলে ৬। আরিফের ভালবাসা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"আমার ভালবাসার সবটুকু মেঘ
তোমার আকাশে ভীর করেছে।
বৃষ্টি হয়ে ঝরবো না আজ
থাকবো তোমায় আঁকড়ে ধরে।"

বইয়ের প্রথম পাতাটায় আরিফ নামের কেউ একজন এই লেখাটুকু লিখেছেন। আমার অসাড় মস্তিষ্কের ধারণা, এই মানুষটা হয়ত অনেক আবেগ নিয়ে, এই লেখাটুকু লিখে বইটা তার খুব প্রিয় কাউকে ভালবাসার নিদর্শন হিসেবে দিয়েছিল। আফসোস ! মানুষের ভালবাসাও আজকাল সস্তা ধরে বিক্রি হয় !
৬৫ টাকা দামের বইটা পুরানো বইয়ের দোকানে বিক্রি করলে কত টাকা পাওয়া যায় তা আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, ৬৫ টাকা দামের একটা বইয়ের প্রথম পাতায়, উপরিউক্ত লাইন ৪ টা লাইন লিখে কাউকে উপহার দিলে মুহূর্তেই বইটা একটা মানুষের জীবনের সমান মূল্যবান হয়ে যায়।

আসুন একটা গেইম খেলি !
ধরুন, আপনিই আরিফ। একটা রাত নির্ঘুম পার করে সিদ্ধান্ত নিলেন, একটা বই উপহার দিয়ে প্রিয়তমাকে চমকে দিবেন। যেই ভাবা সেই কাজ। ড্রয়ারের কোণে পরে থাকা জমানো টাকাগুলো উঠিয়ে হিসেব করে দেখলেন সেখানে ৭০ টাকা আছে। মৃদু হেসে টাকাগুলো মুষ্টিবদ্ধ করে চলে গেলেন নীলক্ষেত। অনেক দোকান ঘুরে ৬৫ টাকা দিয়ে একটা বই কিনলেন। বই কেনার পরে অবশিষ্ট ৫ টাকা দিয়ে একটা বাংলাদেশ প্রতিদিন নিয়ে বাসায় ফিরলেন। এরপর আরো দুই রাত না ঘুমিয়ে ৪ লাইন রচনা করলেন প্রিয়তমাকে উদ্দেশ্য করে।
দুদিন পরে ক্লাসের ফাঁকে প্রিয়তমার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিলেন বইটা। ক্লাস শেষে বাড়ি ফিরে আপনার কোন কাজই ঠিকমত হচ্ছেনা। মাথার মধ্যে একটাই চিন্তা; বইটা পেয়ে ও খুশি হবে তো?
ওদিকে, যাকে আপনি বইটা দিয়েছেন সে আপনাকে সহ্যই করতে পারেনা। আর এই কারণে, সে আপনার দেয়া ভালবাসাটুকু বিক্রি করে বন্ধুদের নিয়ে বাদাম খেয়ে ফেলেছে। হা হা হা।



আরিফের বিক্রি হয়ে যাওয়া এই ভালবাসাটুকু আমি সেদিন কিনে এনেছি। এই ভালবাসাটুকু জুড়ে আছে ২৭ টা ক্ষুদেগল্প। গল্পগুলো পড়েছি আর ভেবেছি।
ক্ষমতার অপব্যবহার আর দরিদ্রের দুর্বিষহ জীবন নিয়ে ভাবতে চাইলে বইটা পড়তে পারেন।

বইয়ের নাম : বাউণ্ডুলে ৬।
লেখক : সুমন্ত আসলাম।
পৃষ্ঠা : ৬৮
দাম : ৬৫
রেটিং : ৪.৫/৫
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×