somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্ষেপ!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্ধ্যার দিকে মিরপুরে গিয়েছিলাম !

বিস্ময়সূচক চিহ্ন দিয়ে এমন একটা গুরুত্বহীন কথাকে গুরুত্বপূর্ণ করে তোলার কোন মানে থাকতে পারে? খুব সম্ভবত না। কিন্তু যদি বলি, "সহস্র বছর পরে প্রিয়তমাকে একটু দেখার জন্য মিরপুরে গিয়েছিলাম"। তাহলে?

৫৬ ঘন্টার ঝগড়া শেষে বিকেলে তাকে ফোন দিয়ে বলেছি, "আমি তোর বাসার নিচে আসতেছি!" সে সাধারণত আমার দেয়া প্রতিশ্রুতি গুলোকে ভিত্তিহীন মনে করে। আজকেও করেছে। কেননা, তাকে দেয়া কোন প্রতিশ্রুতিই আমি কখনও রক্ষা করতে পারিনি।

'দেখিয়ে দেব' টাইপ একটা ভাব করে, স্যান্ডেলে ভর করে, ট্রাউজার আর সস্তা দামের একটা শার্টে নিজের দেহ আবৃত করে এক দৌড়ে গিয়ে রিকশায় উঠলাম। মিরপুরে পৌঁছেই তাকে ফোন দিলাম,
আমি মিরপুরে চলে আসছি। তোর বাসার ঠিকানা বল।
মানে কী ! ঢং কর তুই? আমি তোকে আসতে বলছি? তুই জানো না আমি এখানে ভাইয়ার বাসায়?
সমস্যা নেই, আমি দূর থেকে একটু দেখেই চলে যাব।
আম্মুও এখানে। রাতের বেলা কী আমাকে বাসা থেকে বের হতে দেবে? পাগল তুই?
একটু ম্যানেজ করে নে। বাসায় বলবি আমি তোর ছোট ভাই। আমি তো সত্যি তোর থেকে ছোট। সমস্যা হবেনা।
ফাজলামি বন্ধ কর। আমি চেষ্টা করে দেখছি।

প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরেও আমরা সফল হইনি। দেখা হবার সম্ভাবনা যখন শূন্য তখন হতাশার সুরে তাকে বললাম, "আমি চলে যাচ্ছি। যাচ্ছি কিন্তু। গেলাম।" সে আমাকে বকা দিয়ে বলল, "যেখানে খুশি সেখানে যা। আমি আসতে বলছি তোকে? বেশি ফাজলামি।"

ফিরতি রিকশায় বসে একটু মন খারাপ লাগছিল। নিজেকে ফ্রেশ করতে উল্টাপাল্টা গান ধরলাম। রিকশাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তার হাসি দেখে আমিও হাসলাম। এরমধ্যে তার ফোন ! একটু আগের রাগী, গম্ভীর মানুষটা এবার বাচ্চাদের মত কাঁদোকাঁদো কণ্ঠে বলল, "আমার খারাপ লাগছে। এত কাছে এসে যত্ন করে কাঁদিয়ে গেলি?" আমি তার প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে বললাম, "বাসায় গিয়ে ফোন দিচ্ছি। কিছু শোনা যাচ্ছেনা এখানে।"

মিরপুরে পৌঁছাবার পর থেকেই আমি তার গন্ধ, নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম।
মনে মনে ঠিক করেছিলাম; যে করেই হোক আজকে তার হাত ধরে বলব, "আমি তোকে অনেক ভালবাসি"। দুর্ভাগ্য তার হাত ধরা হয়নি। সৌভাগ্য, একটা জনম, দুইটা জনম, হাজারটা জনম সে আমার হয়ে থাকবে বলেছে। আর হাত ধরে ভালবাসি বলার সোভাগ্যটাও হাজারবার হবে।
"আমার সারা জনমের প্রার্থনাতে থাকতে চাই তোরই সাথে"!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×