somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুলের সেঞ্চুরি ও আমাদের মন্তব্য

২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ:আফ্রিকা এ দলের বিরুদ্ধে ৩ উইকেট নেয়ার পর ঝড়ো অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে আশরাফুল। এ নিয়ে অনেকেই কথা বলছে। আশরাফুলের দিনে দিনটা হয় বাংলাদেশের, দেশের ইতিহাসের সেরা ইনিংস গুলো আশরাফুলের, ধারাবাহিকভাবে খেলার সুযোগ দিলে চাপমুক্ত ভাবে ও অনেক ভালো খেলবে ইত্যাদি। আমাদের অনেকেই মধ্যেই একটা ধারণা আছে যে আশরাফুল দেশের অন্যতম মেধাবী ক্রিকেটার। কিন্তু আমি বলতে চাই সব রকমের স্ট্রোক জানা, নিজের দিনে অপ্রতিরোধ্য হওয়া অবশ্যই মেধা। তবে ক্রিকেটে মেধাবী শুধুমাত্র এগুলো দিয়েই হওয়া যায়না। বল বিচার করতে পারা, নিজের দূর্বলতা জানা, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের খেলার মান বৃদ্ধি করতে থাকাও মেধাবী হওয়ার অন্যতম শর্ত। শচীনের মত ব্যাট্সম্যান একটা সময় তার প্রিয় অফ সাইডের স্ট্রোক অনেক কমিয়ে দিয়েছিল যখণ সে দেখল সে এ ধরণের স্ট্রোক খেলতে গিয়ে বেশী আউট হচ্ছে। বিশ্বের অনেক সেরা ব্যাট্সম্যানই তাদের খেলার শুরুর দিকের দূর্বলতা ও ভুল থেকে শিখে নিজেদের এই পর্যায়ে এনেছেন। আমাদের তামীমও তো লেগ সাইডে দূর্বল ছিল, সুইপ করতে পারতনা ঠিক ভাবে। কিন্তু শিখে শিখে এখনো উন্নতি করছে। কিন্তু এই শেখার মেধাটা তার এক বারেই নেই। ২০০১ সালে মাত্র ১৬ বছরে সে যেমন ব্যাট্সম্যান ছিল এখনও তাই। তাইতো মালেশিয়ায় অফস্পিনে লেট কাট করতে যেয়ে ঠিক যে ভাবে আউট হলো, ঢাকায় ফিরে জিম্বাবুয়ের সাথে পরের ম্যাচেই ঠিক সে ভাবেই আউট। ১৬৬ টি ওয়ানডে ও ৫৫ টি টেস্ট খেলার পরও কেউ যদি বলে ও যথেস্ট সুযোগ পায়নি তবে সেটা বকভাবে মানি। আশরাফুলের ওয়ানডে গড় ২৩.০৯, টেস্টে ২২.৩৮ । ওয়ানডেতে খেলা ১৫৭ ইনিংসের ৭০ টিতেই ০ থেকে ৯ এর মধ্যে আউট, টেস্টে আরো খারাপ। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটানো আশরাফুলকে আমি কখনোই মেধাবী বলবোনা। আন্তর্জাতিক ক্রিকেটের সত্যিকারের মেধাবীরা আশরাফুলের মতে ইনিংস ভুড়ি ভুড়ি খেলছে। আশরাফুলকে নিয়ে আমিও আশাবাদী ছিলাম। আমি এখনও তার ভালো চাই। তবে আমি বাস্তবটাও মেনে নিতে চাই। আর সবার মতো আমিও চাই আমার দেশ ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠুক, এমন সব ক্রিকেটার থাক দলে যারা ধারাবাগহকভাবে দলের দায়িত্ব নিয়ে বেড়াবে। বিশ্বসেরাদের সাথে তাল মিলিয়ে লড়বে আর আমাদের আগে বিশ্বই তাদের সেরা বলবে।
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×