somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গল গ্রহ থেকে আগত বিস্ময় বালক

২৭ শে মে, ২০১২ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরিস্কা : মঙ্গল গ্রহ থেকে আগত বিস্ময় বালক :


পৃথিবীতে কত যে আজগুবি ঘটনা/কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোন শেষ নেই।
এরকমই একটি বিস্ময় হচ্ছে বরিস্কা। ১৪ বছরের রাশিয়ান এই বালক নাকি পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে। বিস্ময়টি হলো এর আগে বরিস্কা মঙ্গল গ্রহে জন্মগ্রহন করেছিল। আর সে জন্যই বরিস্কাকে বলা হয় মঙ্গল গ্রহের বালক। এবং বরিস্কা এ জন্মে মঙ্গল-জীবনের অনেক কিছুই মনে করতে পারে! ইন্টারনেটে বেশ কিছু তথ্যও পাওয়া যায় বরিস্কাকে নিয়ে।

১৯৯৬ সালে বরিস্কা জন্মগ্রহন করে রাশিয়ার ভলগোগ্রাড রিজিয়নের ভলঝাই শহরে। পৃথিবীতে তার জন্মগ্রহনের সময়কার ঘটনাও একটু অস্বাভাবিক বটে। তার মা কিপ্রিনিয়াওভিচ এ সম্পর্কে বলেন , "এ সব এত দ্রুত ঘটে গেল যে আমি কোন প্রসব যন্ত্রনাও পেলাম না। যখন নার্সরা শিশুটিকে আমাকে দেখালো, সে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিল। একজন শিশুরোগ-চিকিৎসক হিসাবে আমি জানি নবজাতক এভাবে কোনকিছুর দিকে একদৃষ্টিতে তাকাতে পারে না"।

হসপিটাল থেকে বাড়ি আসার পর সে তার নবজাতকের বেশ কিছ অস্বাভাবিক জিনিষ লক্ষ্য করতে শুরু করলেন। মাত্র ১৫ দিন বয়স থেকেই সে তার মায়ের হাত শক্ত করে ধরতে পারে। সে সাধারণত কাঁদে না, এমনকি তার কোন রোগেও ধরে না। সে অন্যান্য শিশুদের মত বড় হতে থাকলেও মাত্র ৮ মাস বয়সেই স্বাভাবিক মানুষের মত করে কথা বলা শিখে যায়। বাবা-মা (বরিস্কার) তাকে একটি মেকানো দিলে সে বিভিন্ন পার্ট দিয়ে নির্ভুলভাবে সঠিক জ্যামিতিক আকারে পরিনত করে। তারা লক্ষ্য করে শিশুটি এমন কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যেন তার নিজের বাপ-মা তার কাছে ভিন্ন গ্রহের কেউ।

বরিস্কার বয়স যখন ২ বছরে তখন সে নীল ও বেগুনি রং-এ মিশ্রিত এমন সব অদ্ভুত ছবি আঁকতে শুর করে যা প্রথমত বিমূর্ত মনে হতো। সাইকোলজিস্টরা বললো শিশুটি খুব সম্ভবত তার আশে পাশে যাদেরকে দেখে এসব তাদেরই ছবি। বয়স ৩ না পেরোতেই সে তার বাবা-মাকে মহাবিশ্বের গল্প বলা আরম্ভ করে। সে বলতে পারে সমস্ত গ্রহ এবং তাদের উপগ্রহের সংখ্যা ও নাম, গ্যালাক্সিদের সংখ্যা ও নাম। বাবা-মা বলে, "আমরা প্রথমত ভয় পেয়ে যাই, তবে বরিস্কার দেওয়া তথ্য সত্য কিনা তা যাচায়ের নিমিত্তে বাজার থেকে জোতির্বিদ্যার উপর বই কিনে আনি, এবং এতে দেখা যায় বরিস্কার দেওয়া তথ্য পুরোপুরি সঠিক"।

একজন শিশু জোতির্বিদ হিসাবে বরিস্কার কথা খুব দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। অনেক লোক আসে শিশু বরিস্কা এত কিছু কিভাবে জানে তা জানতে। এবং বরিস্কাও তাদেরকে ভিন্ন গ্রহের সভ্যতা নিয়ে বলতে চেষ্টা করে। সে বলে মানুষের আদি জাতির কথা যারা নাকি ৩ মিটার পর্যন্ত লম্বা ছিল। সে বলে জলবায়ু নিয়ে, বৈশিক পরিবর্তন নিয়ে। সে জানায় বিভিন্ন অতীত ও ভবিষ্যতের কথা। সবাই খুব আগ্রহ নিয়ে এসব শুনতে থাকে এবং কেই-ই বলে না যে এসব তারা বিশ্বাস করে না। যাই হোক, বাপ-মার কাছে মনে হলো তাদের সন্তান অবশ্যই বেশ জোতির্বিদ্যার। তাই তাকে নিয়ে বেশ চিন্তায় পড়লো, এমনকি তাকে চার্চে দিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছিল।

২০০৪ সালে বরিস্কা প্রথমবার রাশিয়ান বিজ্ঞানীদের নজরে আসে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ইন্সটিউট অব আর্থ ম্যাগেনটিসম এ্যান্ড রেডিও ওয়েভসের বিশেষজ্ঞরা শিশু বরিস্কার ওরা (প্যারানরমাল) ফটোগ্রাফ নেয়। এবং তারা তাকে অসম্ভব বুদ্ধিমত্তার অধিকারি হিসাবে দেখতে পায়। এ সম্পর্কে অধ্যাপক ভ্লাডিলাভ লিউগোভেন্কো বলেন, "একটি থিওরি আছে, যেটা অনুসারে মানুষের দুই ধরণের মেমরি আছে: ওয়ার্ক এবং রিমোট মেমরি। মানুষের ব্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতা হলো অভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে অর্জিত অভিজ্ঞতা, আবেগ এবং চিন্তাভাবনাগুলোকে মহাবিশ্বের একক তথ্য কেন্দ্রে জমা করে রাখা। শুধুমাত্র হাতেগোনা কয়েকজন মানুষই সেখান থেকে তথ্য গ্রহন করতে পারে। বরিস্কা তাদেরই একজন"।

এখন বরিস্কার বয়স ১৪/১৫ বছর। এ্যাস্ট্রোনমিতে প্রচুর নলেজ তার। বরিস্কার মতে মঙ্গল গ্রহে মানুষের পূর্বপুরুষদের বাস ছিল, তারা অনেক লম্বা ছিল। খাদ্যের ঘাটতি হবার ফলে এখন তাদের প্রায়-সব ধ্বংস হয়ে গেছে। যারা এখনও বেঁচে আছে তারা মঙ্গলের মাটির ভিতরে আশ্রয় নিয়েছে। বরিস্কা মনে করতে পারে তার মঙ্গল-জীবনের অনেক কিছু। সে মনে করতে পারে তার বন্ধুর কথা যার সাথে সে অনেক সময় স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমনে বের হতো। এমনকি সে পৃথিবীর আশে পাশেও এসেছে। আর সে জন্যেই সে মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের কনস্টেলেশন বলতে পারে নির্ভুলভাবে। পৃথিবীর মানুষ মঙ্গলের মাটির রং লাল হিসাবে জানলেও সেটা নাকি আসলে কমলা। সেখানে কোন গাছপালাও নাই।

বরিস্কার মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কারণও আছে। এ্যাস্ট্রোনমির গুরুদেব ষ্টিফেন হকিংসও বরিস্কার প্রতিভা বিশ্বাস করে । ইউনিভার্স নিয়ে বরিস্কার নলেজকে প্রশংসাও করেছে হকিংস। বিখ্যাত এই বিজ্ঞানী সবাইকে সতর্ক করে বলেন বরিস্কার ভবিষ্যববাণীকে উপেক্ষা করা উচিৎ নয়। হকিংস আরো বলেন, " বরিস্কা মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি পৃথিবীই তার একমাত্র আবাস সেটা বিষয় নয় বরং মহাবিশ্বের উপর বরিস্কার যে নলজে রয়েছে সেটা আমার কল্পানার বাইরে"।

আমরা যেমন অন্য গ্রহের খোঁজ-খবর নিতে পাঠায় ভাইকিং, ফোবোস, পাথ-ফাইন্ডার, এম.এস.এল/কিউরিয়াসিটির মতো মহাকাশযান। অন্যরাও হয়তো পৃথিবীর দিকে পাঠাচ্ছে বিশাল সব স্পেসশিপস ।

(সংগৃহীত)


সূত্র :
http://projectcamelot.org/boriska.html
http://www.phils.com.au/boris.htm
বরিস্কার উপর ইউটিউব ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=y7Xcn436tyI
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×