পরিচয় ২০০৩ সালে । কর্মসূত্রে। নিজেদের আলাদা সমাজ আলাদা পরিবার। প্রায়ই একসাথে ফিরতাম সন্ধ্যায়।
মাঝে মাঝে টুকটাক বাজার করে নিতাম ফুটপাথ থেকে।
এমনি করেই সহকর্মীকে আবিস্কার করলাম কঞ্জুসের ক্লাসিক চরিত্রে।
যেমন একদিন: সান্ধ্য ফুটপাথ বাজার থেকে ১ হালি ডিম মুলামুলি করে কিনলাম। দুজনেরই টোনাটুনির সংসার। ১ হালি ডিম হলেই ২ দিনের নাস্তা আর রাতের খাবার হয়ে যায়। সহকর্মী মঈদুলই ১ হালি ডিম বিস্তর মুলামুলি করল এবং নিল না। জিজ্ঞেস করলাম কেন নিলেন না? উত্তর ঃ ডিম গুলো ছোট। আমি হতভম্ব। ১ হালি ডিম ২দিনের খোরাক তার আবার ছোট বড় কি?
আরেক দিন: সহকর্মী বললেন, চলেন কাঁচা বাজার হয়ে যাই। ৫ কেজি চাল কিনবো। ৫ কেজি চালের জন্য ৪০ মিনিট সান্ধ্য কাঁচা বাজারের প্রত্যেকটি চালের দোকানে বিস্তর চাল নাড়াচাড়া করে ব্যাপক মুলামুলি হোল। কিন্তু চাল কেনা হোল না। দোকানী কেজিতে ৫০ পয়সা কম দিতে রাজী না হওয়ায় ।
চোখের সামনে বিনোদনের নতুন আইটেম পেয়ে গেলাম। এরপর থেকে গায়ে পড়েই সব সময় তার কেনা কাটায় সঙ্গী হতাম। বিনা পয়সার বিনোদন কে হাতছাড়া করতে চায়। ভালো মানুষের মতো মুখটি করে গম্ভীর গলায় বলতাম, মঈদুল কেনা কাটা আপনার থেকে শিখতে হবে। যখনই শপিংয়ে যাবেন আমাকে সাথে নিবেন।
যাই হোক এর পর থেকে তার প্রায় শপিং / বাজারে আমি বিনা পয়সার আমোদ পেতে যেতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


