somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানস চোখের ভ্রমণ রঙ্গঃ পর্ব – ২

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানস চোখের ভ্রমণ রঙ্গঃ পর্ব – ১

ভ্রমণের সময় আমাদের বিভিন্ন ধরনের ঘটন ঘটে, কিছু আছে হাস্যরসাত্মক আবার কিছু আছে বিরক্তি কর আবার কিছু আছে দুঃখ জনক। ভ্রমণে এই রকম মজার মজার ঘটনা বিস্তর ঘটতে থাকে, তবে বেশীরভাগই আমরা ফিরতে না ফিরতে ভূলে যাই। স্মৃতির পাতা থেকে এই ঘটনাগুলি লেখা শুরু করলাম। আজকে এই বিষয়ের দ্বিতীয় পোষ্টঃ

ঘটনা – ৩

এবারের ঘটনাটি হচ্ছে আমার প্রথম হোটলে/গেষ্ট হাউজে রাত কাটানো নিয়ে। ১৯৯৫ সালের কথা, আমি তখন মাত্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। একদিন দুপুরে ইউনিভার্সিটি থেকে বাড়ীতে রওনা দিলাম। যমুনা সেতু তখন নির্মাণাধীন, আরিচা বাদ দিয়ে সর্ট-কার্ট রুট হিসেবে ঢাকা থেকে টাঙ্গাইলের ভূয়াপুর ঘাট হয়ে লঞ্চে যমুনা পাড় হয়ে সিরাজগঞ্জ শহরে যাব।

শেষ বিকেলে ভূয়াপুর ঘাটে এসে দেখলাম শেষ লঞ্চটা ৩০ মিনিট আগেই ছেড়ে গেছে। আমরা বেশ কিছু লোকজন আটকে গেলাম, সবাই মিলে চেষ্টা করলাম একটা নৌকা ভাড়া করে নদী পার হতে। শীতের শুরুর সময়, তখন নদীতে পানি কম আর অনেক চর ঘুড়ে ঘুড়ে যেতে হবে আর কয়েক দিন আগেই একটা বড়সর ডাকাতির ঘটনা ঘটাতে পুলিশ কিছুতেই আমাদের যেতে দিলনা। ভূয়াপুর ঘাটে থাকার মত তেমন কোন সুবিধা ছিল না শুধু ২/৩ টা চিত-কাইত বোর্ডিং ছিল।

কি আর করা ‘নাজমা বোর্ডিং’ এ গিয়ে আশ্র্য় নিলাম, সিট ভাড়া ১৫ টাকা এক রাত। ঢুকে দেখি ঘড়ের মধ্যে দুই সারিতে দশটা দশটা বিশটার মত চৌকি পাতা আর চৌকি গুলো একটা আরেকটার সাথে লাগানো, এক ধরণের ঢালাও বিছানা। চৌকি ছাড়া আসবাব বলতে একটা কাঠের বড় সিন্দুক। বোর্ডিং এর নিজস্ব কোন শৌচাগার নাই, পাশে মসজিদের গনশৌচাগার এ যেতে হবে। বোর্ডিংওয়ালার কাছে সিট ভাড়া দিলে সে আমাকে ৪ নম্বর চৌকি বরাদ্দ দিল।

পাশের এক টং ঘড়ের ভাতের হোটেলে নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে রাতের খাবার খেয়ে শোয়ার প্রস্তুতি নিলাম। একদিনের জন্য বাড়ীতে যাচ্ছি সাথে ব্যাগ-ট্যাগ তেমন কিছুই নাই। বোর্ডিংওয়ালা বর্ডারদের শোয়ার তাগিদ দেয় কারন চার জন করে একটা লেপ। প্যান্ট শার্ট আর মানিব্যাগ মাথার কাছে রেখে শর্টস পরে মাত্র শুতে যাব তখন সে বলতাছে ‘ভাই এগুলোতো এখানে রাখা যাবে না, চুরি হয়ে যেতে পারে’ তাই তার কাছে জমা দিয়ে রাখতে হবে তা না হলে তার কোন দায়িত্ব নাই। আমি পড়লাম মহা ফাঁপরে, সাথে আর জামা কাপড় নাই আর চুরি যদি হয়ে যায় তাহলে তো বিপদের চুরান্ত, শুধু শর্টস পরে খালি গায়ে লঞ্চে উঠতে হবে এই ভয়ে তারাতারি করে জিনিষ গুলো জমা দিয়ে দিলাম, সে কাঠের সিন্দুকে সব ঢুকিয়ে রেখে আর আমাকে একটা জমা দেয়ার রশিদও দিল, সার্ট – ১টা, প্যান্ট – ১টা, মানিব্যাগ – ১ টা, নগদ টাকা ১১৮ টাকা...... এই রকম। দেখলাম, বোর্ডিং চিত-কাইত হইলে কি হবে নিয়ম-কানুন কড়া।

যথারীতি শুয়ে পড়লাম, চার জন করে একটা লেপ, রোল করা লেপ এনে আমাদের উপর দিয়ে বিছিয়ে দিল। লেপের অবস্থা কি আর বিছানার অবস্থা কি ছিল তা নিশ্চয়ই ধারনা করতে পারছেন! জাস্ট একরাত তো কোন মতে পার করা তাই চোখ নাক বন্ধ করে শুয়ে পরলাম। যাই হোক অবশেষে কোনমতে মটকা মেরে রাত পার করলাম। ভোরে বোর্ডিংওয়ালার ডাকে ঘুম ভাঙল। উনি সবাইকে জাগাচ্ছেন আর বলতাছেন ‘ভাই আপ্নেরা জামা কাপড় ঠিক করেন এখন লেপ তোলা হইবো' এই ঘোষনার সাথে সাথেই দেখলাম সবাই বেশ তারাতারি উঠে পড়লো।

এই হল আমার প্রথম হোটেল বলেন আর বোর্ডিং বলেন আর গেষ্ট হাউজ বলেন থাকার অভিজ্ঞতা। অভিজ্ঞতা সত্যিই অসাধারণ, কি বলেন ? এর পরে তো জীবনে চলার পথে দেশে বিদেশে হরেক ধরনের অসংখ্য হোটেল আর গেষ্ট হাউজে থেকেছি আর থাকছি, কিন্তু এই অভিজ্ঞতা আজও ভুলতে পারি নাই।

=============================================
ব্যবহৃত ছবিটি গুগল থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×