হঠাৎ করে ছোটবেলা মেখে আজ কোলে বসেছি বিকেলের
মায়ের হাতের গরম সিঙ্গারা,আদা চা নাকে তা দিয়ে ঘুরে গেল!!
দূরে গেল চোখ কাঁদা-পানি মেখে দ্রোহ খেলছে
ডানা মেলছে একটু একটু কালো
আলো নিভিয়ে দিয়ে আকাশে উড়বে
ঘরের দরজায় ছোটকাল ঘুরছে মুখ,ওখানে মা ডাকছে
থাকছে বাবার বকুনি-হাকুনি,আদর
বাদর বড় হয়ে যায় একদিন
একদিন সব বদলায়,
এখন আর কেউ ডাকেনা,কেউ বকেনা
আদরদেরও একদিন হারিয়ে যায় পথ,হারায় ঠিকানা!!
আজ বহুকাল পর ঘর চিনে ছোটবেলা ফিরে এলো
শুকনো নদীতে জল এলে যা হয়,তাই হলো
কেউ কিছু না জানুক,দ্রোহ জানে কি পেলো।
___________________দ্রোহ
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


