আমরা যখন কোন বিশাল ফাঁকা মাঠের পাশ দিয়ে দ্রুতগামী বাস বা ট্রেনে চড়ে যাই তখন মনে হয় মাঠটি যেন আমাদের গতির বিপরিত দিকে ঘুরছে। গতিশীল অবস্থায় আমাদের এ ধরনের দৃষ্টি বিভ্রম হয়ে থাকে। গতিশীল পর্যবেক্ষকের এ ধরনের দৃষ্টি বিভ্রমের গানিতিক বিশ্লেষন নিয়ে আলোচনা করব। গতিশীল অবস্থায় এমনটি মনে হওয়ার কারণ বাসের গতি সাপেক্ষে বাসের গতিপথ থেকে দুরতম বিন্দুগুলোর সাথে বাসের দুরত্ব পরিবর্তনের হার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে।
ধরাযাক বাসটি একজন পর্যবেককে নিয়ে r ব্যসার্ধের একটি কাল্পনিক বৃত্তের স্পর্শক গতিপথ (P1-P2) ধরে এগোচ্ছে (চিত্র নং-১)। বাসটি বৃত্তের স্পর্শ বিন্দুA হতে একক দুরত্ব অতিক্রম করে B বিন্দুতে পৌছুলো। বাসটি যখন A বিন্দুতে ছিল তখন বাসের সঙ্গে কাল্পনিক বৃত্তের কেন্দ্র (O) বিন্দুর দুরত্ব OAবৃত্তের ব্যসার্ধের সমান। বাসটি একক দুরত্ব অতিক্রম করে B বিন্দুতে পৌঁছানোর পর বৃত্তের কেন্দ্রের সাথে বাসের দুরত্ব OB যা বৃত্তের ব্যসার্ধের চেয়ে কিছুটা বৃদ্ধি। এই বৃদ্ধিকে আমরা d ধরি।
বাসটি বৃত্তের ষ্পর্শ বিন্দু A হতে একক দুরত্ব অতিক্রম করে B বিন্দুতে আসার ফলে AOB একটি সমকোনী ত্রিভূজের সৃষ্টি করে। (বৃত্তের স্পর্শক রেখা বৃত্তের কেন্দ্রের সাথে সমকোন তৈরী করে। )সমকোনী ত্রিভূজ AOB তে পীথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা পাইঃ
OB2 = OA2+AB2
or, (r + d) 2 = r2 + 1
or, (r + d) = (r2 + 1)1/2
or, d = (r2 + 1)1/2 - r ………… (1)
১ নং সমীকরনে r এর বিভিন্ন মানের জন্য d এর মান নির্ণয় করলে ( টেবিল-১ ) দেখা যায় r এর মানের বৃদ্ধিতে d এর মান হ্রাস পায়। আবার r এর মান যতই বেড়ে যায় d এর মান পরিবর্তনের হার ততই কমতে থাকে।
টেবিল -১
r এর মানের পরিবর্তনের ফলে d এর মানের পরিবর্তন (গানিতিক ও লেখচিত্রের মাধ্যমে)
অর্থাৎ বাসের একক দুরত্ব অতিক্রমের ফলে বাস থেকে নিকটতম বিন্দুসমুহের তুলনায় দুরতম বিন্দু সমুহের দুরত্বের পরিবর্তন হচ্ছে কম। এভাবে r এর মান যখন খুব বেশি হয় দুরত্বের পরিবর্তনের হার এতটাই কমে যায় যে সাধারণ চোখে তা আর ধরা পড়ে না। অপরদিকে নিকটতম বিন্দুগুলোর সাথে বাসের দুরত্ব দ্রুত পরিবর্তনের ফলে নিকটতম বিন্দুগুলোর পশ্চাৎবেগ লক্ষনীয় হয়ে ওঠে। মনে হয় নিকটের সবকিছু পিছে সরে যাচ্ছে। অপরদিকে দুরের গাছপালা, বাড়িঘর এর সাথে পর্যবেক্ষকের দুরত্ব পরিবর্তনের হার প্রায় শূণ্য হয়ে যায়। ফলে মনে হয় দুরের সবকিছু আমাদের সাথেই চলছে। এতে সার্বিক ভাবে মনে হয় মাঠটি আমাদের গতির বিপরিত দিকে ঘুরছে।
গতিশীল পর্যবেক্ষকের দৃষ্টি বিভ্রম(বিজ্ঞনীয় পোষ্ট) 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
=ভালোবাসার কাব্য=

মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।