somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ও সুন্দরবনের ভবিষ্যত! আর আমাদের চুপ করে থাকার ফলাফল দেখার অপেক্ষায়....

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







মাঝে মাঝে মনে হয় বাঙ্গাল নিজেদের ভালো বুঝে না। নাহলে বাঙ্গাল হিরো আলমকে একদিনে সুপার হিরো বানায়া দেয় অথচ জাতীয় ইস্যু সুন্দরবন নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই।

বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে সে হিসেবে বিদ্যুৎ উৎপাদন করা প্রয়োজন। কিন্তু সেটা করার জন্য সুন্দর বনের ব্যপক ক্ষতি সাধন করা মোটেও গ্রহন যোগ্য নয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ একই সময়ে যে পরিকল্পনা নিয়েছে তা হলো সুন্দর বনের রামপাল এলাকায় বিদ্যুৎ উৎপাদন করার যেটি সম্পূর্ণই কয়লা নির্ভর। ঐখানে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে ১৩২০ মেগাওয়াট।

বাঙ্গাল নিজের ভালো কেন বুঝে না সেটাও বলছি। ভারতের ছত্তিশগড় এলাকায়ও একই প্রকল্পে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার প্রস্তাব দেয়া হয়। যেটা কয়লা নির্ভর। কিন্তু সে দেশের পরিবেশ মন্ত্রণালয় সেটা বাতিল করে দেয়। কারন এতে তাদের পরিবেশের ক্ষতি হবে।

শুধু বাঙ্গালই বুঝলো না সুন্দর বনে এই বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষতি করবে পরিবেশের। বাঘ মামা বলে সুন্দরবনে কিছু থাকবে না।

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য বছরে ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা পোড়াতে হবে। আর এতে ১ টন কয়লা পোড়ালে প্রায় ৩ টন কার্বন ডাই -অক্সাইড উৎপন্ন হবে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি!! এছাড়াও এতে সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে। এসব বিষাক্ত গ্যাস সম্পূর্ণ সুন্দরবন ধ্বংস করতে তিন বছর ও সময় নিবে না।

এছাড়া এটার ফলে ৭ হাজার ৫০০ পরিবার গৃহহীন হয়ে পড়বে। তাদের উদ্বাস্তু জীবনের দায়ভার কি নিবে সেই প্রশ্ন রয়েই যায়।

এই রামপালের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যেয়ে সুন্দর বন ধ্বংস করে দেয়ার মহান সিদ্ধান্ত নেয়ার জন্য আসুন আমরা মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এখন সুন্দর বন ধ্বংস করছেন কিছু বছর পর বাংলাদেশ ধ্বংস করবেন সেটাই আশাকরি। X(

এই রামপাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিল করার দাবি জানাই। ভারতের সাথে সুসম্পর্ক রাখতে যেয়ে নিজ দেশের ক্ষতি করার কোন মানে হয় না। বউয়ের ইজ্জত বিলিয়ে দিয়ে বন্ধুত্ব রক্ষা করার কোন মানে হয় না।

রামপাল বিদ্যুৎ পকল্পের বিপক্ষে কিছু লিখুন। দেশটা আমাদের ভাবনাটাও আমাদের।



সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×