'ডমিনেশন' আর 'অধিকার বোধের' পার্থক্য যখন করতে পারবেন না, সংসার জীবনে সুখী হওয়ার আশা আপনি করতে পারেন না।
সারপ্রাইজ পেতে ভালো লাগে, কিন্তু আপনি সারপ্রাইজ দিতে জানেন না, আপনি এটার যোগ্য নন।
খুব ভাল মানুষকে জীবনসঙ্গী হিসেবে কামনা করেন, নিজের ভালত্বের খোঁজ রাখেন না, আপনি স্বার্থপর।
খারাপের সাথেই তুলনা করে নিজেকে ভাল মানুষ ভাবেন, আপনি সর্বনিম্ন স্তরের ভালো মানুষ।
কারো সব স্বপ্ন পূরণ করতে আপনি মরিয়া থাকেন। সে আপনার স্বপ্ন পূরণ তো দূরের কথা জীবনের রং ও কেড়ে নিতে পারে। অজান্তে, অনিচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়।
স্বামী/ স্ত্রী অপেক্ষা অফিসের কলিগকে বেশি কেয়ারিং মনে হয়। ধীরে ধীরে তার কেয়ারিংনেস ভাল লাগবে। একসময় আপনি অন্তত দুটি পরিবার ও নিজের লাইফসহ কয়েকটি জীবন ধ্বংসের নায়ক/নায়িকা হবেন।
এগুলো আমাদেরই বৈশিষ্ট্য। দর্শনগত ভ্রান্ত ধারণা আমাদের জীবনকে বিষিয়ে দেয় কখনো কখনো। তাই, নিজের মনোজগতের ময়নাতদন্ত করে শুধরে নিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




