somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাঁ, জার্মানীর ম্যাগাজিনে লেখার আমন্ত্রণ দিলো আমাকে?!!! B-) :-/

১৯ শে জুন, ২০০৯ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ আগে একটা ইমেইল পেলাম। ইমেইলটা জার্মানীর কোনও এক ছোটখাটো ম্যাগাজিনের সম্পাদকের কাছ থেকে আসা। উনি সম্প্রতি আমার ইংরেজি ব্লগ ভিজিট করেছেন। তার ম্যাগাজিনটি মূলত "ট্রাভেল এন্ড লাইফস্টাইল" ভিত্তিক। তিনি অনুরোধ করলেন তার ম্যাগাজিনের ব্লগে রেজিস্ট্রেশন করে বাংলাদেশকে নিয়ে লিখতে। বাংলাদেশের জীবনযাত্রা, পরিবেশ, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি, ট্যুরিজম ইত্যাদি বিষয়ে লিখতে অনুরোধ করলেন। আমি প্রথম রিপ্লাই সম্মতিসূচক দিলাম তবে এ কথা জানিয়ে দিতে ভুললাম না যে আমি ইংরেজিতে কাঁচা। তিনি বললেন, ব্যাপার না। আমরা ঠিক করে দেবো।

ইংরেজিতে লেখার আগ্রহটা কোত্থেকে আসলো তা আজও খুঁড়ে বের করতে পারিনি। আন্তর্জাতিক ভাষা বলে নয়, আজও অজ্ঞাত কোনো কারণে ইংরেজিতে লিখতে বেশ "রোমাঞ্চ" অনুভব করি আমি। আর তাই ইংরেজিতে তুলনামূলকভাবে কম জ্ঞান থাকা সত্ত্বেও ইংলিশ ব্লগিং চালিয়ে যাচ্ছি। অনেকের কাছেই অনলাইনে ইংরেজি শেখার রিসোর্সের খোঁজ করেছি। কেউ তেমন কিছু দিতে পারে নি। অনেক আগে একটা পোস্টে বলেছিলাম বিদেশি নিউজ এজেন্সিতে কাজ করার স্বপ্ন আছে। সাংবাদিকতা ক্যারিয়ার বাংলাদেশে সুবিধার না। আর তাছাড়া ব্যক্তিগতভাবেও আমি দেশের বাইরে বিদেশি নিউজ এজেন্সির হয়ে কাজ করতে চাই। অদ্ভুতভাবে বিদেশি নিউজ এজেন্সি না হোক, বিদেশি একটি ম্যাগাজিনে লেখার সুযোগ পেয়ে গেলাম। পেমেন্ট অবশ্যই ততোটা না। তবে আপাতত পেমেন্ট নিয়ে ভাবছি না। স্কিলটা ডেভেলপ হোক আগে।

কিন্তু এখন ভাবছি, সুযোগ পেয়ে শুধু সুবিধার অভাবে তা শেষ হয়ে যাবে? বাসায় কম্পিউটার নেই। ভাইয়ার ল্যাপটপটা টেম্পোরারিলি ব্যবহার করছি। জিপি'র লাইন নিয়েছিলাম যা এই ২৩ তারিখে শেষ হয়ে যাবে। হাতে একটি টাকাও নেই। লাইন রিনিউ করা সম্ভব নয়। অ্যাডসেন্সেও টাকা আসা শুরু হয়েছিল। স্পন্সর্ড কন্টেন্ট/পোস্ট কোম্পানীগুলোর কাছ থেকেও খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন অ্যাসাইনমেন্ট পাচ্ছি। এই সময় আবার যদি আগের মতো কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া থাকতে হয়। :(

যাই হোক, আপাতত ইংরেজির স্কিল কীভাবে আপগ্রেড করা যায় সেটা বলে সাহায্য করুন। লেখালেখিটা আমার জন্য শুধুই শখের কারবার নয় বুঝতে পারছেন নিশ্চয়ই। এ থেকে কিছু ইনকাম আশা করি আমি সঙ্গত কারণেই। বাংলায় তেমন কোনো স্থান নেই যেখানে লিখে আয় করা সম্ভব। দেশি পত্রিকাগুলোর তো সম্মানীর কোনও খবরই নেই। আন্যদিকে ইংরেজিতে ভালো লিখতে জানলে অ্যাডসেন্স থেকে আয় সম্ভব (ফ্রিকুয়েন্টলি লিখে), স্পন্সর্ড পোস্ট লিখে প্রচুর আয় সম্ভব, কিংবা বিদেশি বিভিন্ন পত্র-পত্রিকা বা ওয়েবসাইটেও কন্ট্রিবিউশন করা সম্ভব। আমার লক্ষ্য সেটাই। আশা করছি ইংরেজি বিষয়ে সাহায্য করবেন।

পুনশ্চঃ বাংলা বা ইংরেজি কোনো ওয়েবসাইটে প্রযুক্তিবিষয়ক কন্ট্রিবিউটরের প্রয়োজন হলে আমি আছি। ;)
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:০৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×