অবশেষে সঠিক কোনো সমাধান না পেয়ে আবারো একই সমস্যা নিয়ে পোস্ট দিচ্ছি। বাসায় কম্পিউটার নেই আমার। ভাইয়ার ল্যাপটপটা ধার পেয়েছি। পেয়েই জিপি'র লাইন নিয়েছি ৯৭৭ টাকা দিয়ে। তবুও যখন ব্যবহার করতে পারিনা, তখন কেমন লাগে বলুন তো?
সমস্যা কোথায় এখনো ধরতে পারছি না। বর্ণনা দিচ্ছি, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করুন।
প্রায় এক হাজার টাকা নেয়ার পরও যখন ৭-৮কিলোবাইট স্পিড পাই তখন মেজাজ খারাপ করে সহ্য করা ছাড়া আর কিছু করার থাকে না। কিন্তু ইদানীং হঠাৎ হঠাৎই ব্রাউজার নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল মানে কোনও কাজই করে না। উদাহরণস্বরূপ, সা.ইন ব্লগের হোমপেজ থেকে কোনো পোস্টের লিঙ্কে ক্লিক করলে কিছুই হয় না। কানেকশন ডিসকানেক্ট করে দিলে পেজ লোড এরর মেসেজটি আসে, কিন্তু কানেকশন থাকাকালীন সময়ে মাঝে মাঝে (ইদানীং খুব বেশি ফ্রিকুয়েন্টলি) এরকম সব কাজ বন্ধ হয়ে যায়। পিসি রিস্টার্ট দিলাম, কুকি, ক্যাশ, হিস্ট্রি সব ক্লিয়ার করলাম, সবকিছু করার পরও কাজ করে না। ক্লিক করলে কিছুই হয়না। একই ভাবে নতুন ট্যাব খুলে নতুন কোনো সাইটের ঠিকানা দিয়ে এন্টার দিলেও কিছুই হয় না। নিচে "ডান" লেখা উঠে থাকে আর টাইটেলবারে "আনটাইটেল্ড"।
অনির্দিষ্ট কিছু সময় পর (যেমন এখন) সমস্যাটা "সাময়িকভাবে" ঠিক হয়ে যায়।
অনেক স্বপ্নের পর ঘরে ইন্টারনেট সহ কম্পিউটার পেয়েছি। কিন্তু এই অদ্ভূত সমস্যার কারণে আমার টাকা জলে যাচ্ছে। কেউ কি দয়া করে সমাধান দেবেন? প্লিজ?
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


