somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুষার দেশে আমার এক একটা দিন...সপ্তদশ পর্ব

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একটু সকাল সকাল বাসায় ফেরা । সচরাচর রাত বারটার আগে ফেরা হয়না এ্যলেনের। আজ একটু বিশ্রাম নেবার ইচ্ছা, পারলে দোকানেও যেতে হবে কিছু কেনা কাটা করতে। কিন্তু সবার আগে ঘুম। গত তিনদিন কেবল দু-এক ঘন্টা করে ঘুমাতে পেরেছে। আনন্দের সাথেও কথা হয়না বেশ অনেকদিন। ভাবতে ভাবতেই ফোন আসে,

: তুমি কি এ্যলেন? আমি পুলিশ অফিসার, হাসপাতাল থেকে বলছি।
: হ্যা, আমিই এ্যলেন। কি ব্যপার?
: আনন্দ নামের একটি মেয়ে একসিডেন্ট করেছে, তার ফোনের ICE (In Case of Emergency) থেকে তোমার নাম্বার পাওয়া গেছে। তুমি কি তাকে চেনো?

: হ্যা, আনন্দ আমার খুব ভালো বন্ধু। ওর কি অবস্থা?

মুহুর্তের মাঝে সব ক্লান্তি যেন অসহায়ত্বের রুপ নিল। আনন্দের কোন কিছু হলো না তো? অফিসারের কয়েক মুহুর্তের শ্বাস নেবার সময়টুকুও যেন এ্যলেনের কাছে অনেক যুগ মনে হতে লাগলো।

: না, তেমন কোন সাংঘাতিক দুর্ঘটনা না তবে, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই আমরা ওর পরিচয় এবং পরিবারকে জানাবার জন্যই চেষ্টা করছি। তুমি কি আমাদের কোন সাহায্য করতে পারো।

: আমি আসছি , এক্ষনি। এসে সব কথা বলছি।

সেবার, একটা একসিডেন্টে আনন্দের কেবল পা ভেংগে গিয়েছিল। কিন্তু একই ঘটনায় দুজন মারা যায়। আনন্দের সাথে ওদের কোন যোগাযোগও ছিলনা। আনন্দ হাটছিল রাস্তার পাশের ফুটপাথ দিয়ে, আর রাস্তার বরফে একটা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় পর পর দুটো গাড়িকে। তৃতীয় গাড়িটা রাস্তার এই ধাক্কা এড়াবার জন্য ব্রেক করে কিন্তু তারপরও ধাক্কা খায় দ্বিতীয়টার। সেই ধাক্কা সামলাতে না পেরে রাস্তা ছেড়ে, ফুটপাথ পার হয়ে গাড়িটা গিয়ে আছড়ে ফুটপাথের পাশের পাইন গাছটায়। সেই সময়টায় আনন্দ আকস্মিক ঘটে যাওয়া দূর্ঘটনা বুঝে উঠবার আগেই সরে যায় ফুটপাথের পাশে, কিন্তু বেশি সরতে পারেনা একটা পাইন গাছের কারনে। আর তারই ফলাফল সরুপ আনন্দকে আঘাত করে গাড়িটা। অপ্রত্যাশিতভাবে আনন্দ তেমনভাবে আঘাত পায়নি কেবল ভাগ্যের জোরে।

আনন্দের অবস্থা এতোটা খারাপ হতো না। ওর চোটও তেমন বেশি ছিলনা। কিন্তু তৃতীয় গাড়িটার ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলে আঘাতের কারনে, আর গাড়ির নিচে যে কেও চাপা পরে আছে , তা কারোর জানা ছিলনা। ফলে সবচেয়ে শেষে আনন্দকে উদ্ধার করে পুলিশ, এর মাঝে অনেক বেশি রক্তক্ষরনে আনন্দের অবস্থা আশংকাজনক হয়ে পরে।

পুলিশ ওর ফোন লিস্টের ICE (In Case of Emergency) নম্বরে এ্যলেনের নাম উল্লেখ থাকায়, সেসুত্র ধরে এ্যলেনকে জানায়।

এদের দেশে, রোগীকে হাসপাতালে বেশি সময় রাখার পক্ষপাতি না কতৃপক্ষ। তারপর আবার আনন্দের কোন ইনসুরেন্স করা ছিলনা। আর সরাসরি যে গাড়িটা আনন্দকে আঘাত করেছে, দুর্ঘটনাটায় তার কোন দোষ না থাকায় সেও আনন্দের চিকিৎসার খরচ বহন করার জন্য বাধ্য না। এমনকি তার গাড়িও কোন ক্ষতিপুরন পাবেনা, প্রথম গাড়ির কাছ থেকে।

সব মিলিয়ে এ্যলেন যা জানলো, তাতে আনন্দ হাসপাতালে প্রাথমিকভাবে যে চিকিৎসা পেয়েছে, তা পুলিশের কোন একটা হিসাবের মাঝে ধরা হবে, কিন্তু ওর ঔষধ কিংবা পরবর্তিতে হাসপাতালে অবস্থান করতে হলে নিজের পরিশোধ করতে হবে। যা অনেক বেশি ব্যয় বহুল। পুলিশ এবং ডাক্তাররা এ্যলেনকে তাই আনন্দকে বাসায় নিয়ে যাবার পরামর্শ দিল। প্লাস্টার করেই ওকে ছেড়ে দেয়া হবে, সে হিসেবে এ্যলেনকে প্রস্তুতি নিতে বললো ওরা।


হাসপাতালে জ্ঞান ফেরার পরও, আনন্দকে কয়েক ঘন্টা থাকতে হয়েছিল। যদিও আনন্দের জ্ঞান ছিল, কিন্তু আসলে ওর বিচার -বিবেচনা যেন ঠিক কাজ করছিলনা। কিছুটা চুপ চাপ, কেমন যেন আচরন ছিল। তবে ডাক্তারা বলেছে, এটা স্বাভাবিক। কিছুটা ঘটে যাওয়া ঘটনার আকষ্মিকতায় আর বাকিটা কড়া বেদনা নাশকের কারনে। আগামী কালের মাঝে ঘোর কিছুটা কেটে যাবে আর ঘটনার কারনে যে অস্বাভাবিকতার সৃষ্টি হবে, তার উপর নির্ভর করে থেরাপীর জন্য বলা হবে পরবর্তিতে যোগাযোগের পর।

আনন্দের ব্যপারে কোন সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেনা , এ্যলেন। তাই মাঝ রাত, ওয়ার্কিং ডে সব কথা ভাবলেও, ববকে ফোনে জানায় সব কিছু।

ববের সাথে আনন্দের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ, আর এ্যলেন তা ভালোই জানে। আর ববকে এ্যলেনের ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো না লাগলেও, আনন্দের কারনে মাঝে বহু দেখা হয়েছে, এবং সম্পর্কটাও সহজ, সাধারন। তাই এ্যলেনের এই মুহুর্তে ববের কথাই মনে পরে।



বব এ্যলেনের কাছ থেকে একসিডেন্ট আর আনন্দের হাসপাতালের ব্যপারে সব কিছু শোনে। এতো রাতেও সাহায্য করতে পারতে পারবে ভেবে দেরী না করে আসার কথাই সিদ্ধান্ত নেয়। এরকম একটা বিপদে সমস্যার থাকে অনেক। এ্যলেন যেন অনেকটা স্বস্থি পায় ববের আসার আশ্বাসে।


**********************************************
আনন্দের বাসা দোতলায়। সিড়ি দিয়ে কি করে উঠবে তার একটা কোন ব্যবস্থা করতে হবে। তারপর আবার একবার দোতলায় ওঠাবার পর, কোন ভাবেই নামবার কথা ভাবা যাবেনা। চাইলে ডুপলিকেট চাবি এ্যলেন নিয়ে রাখতে পারে, প্রতিদিন অন্তত তাতে ওকে দেখতে যাওয়া যাবে, কিন্তু আনন্দকে নিচে নেমে দরজা খুলতে হবেনা। কিন্তু একা কোনভাবেই আনন্দকে রাখা যাবে না , অন্তত আগামী তিনদিন।

এ্যলেন জানে আনন্দের দেশ থেকে আসা এখানে অনেকেই পরিচিত আছে, এবং তারা অনেকেই বিবাহিত। সুতরাং আনন্দ তাদের কাছে থাকতে পারে। কিন্তু আনন্দ, এধরনের কোন সাহায্য নিতে চাইবেনা তা এ্যলেনের জানা।

এ্যলেন কি থাকবে আনন্দের বাসায় , কয়েকদিনের জন্য? না, সেটাও সম্ভবনা। আনন্দের বাসায় একটা মেয়ে আছে, সাবলেটে। তার চেয়েও বড় সমস্যা, আনন্দের টয়েলেটে যাবার জায়গাটা এতো ছোট যে কোন ভাবেই স্ক্রচ নিয়ে ভেতরে ঢোকা সম্ভব না।

হাজারটা সমস্যা আর সমাধান খুজতে খুজতে কখন যে সময় পার হয়ে গেছে, লক্ষ্য করেনি এ্যলেন। ববের ডাকে ধ্যান ভাঙ্গে এ্যলেনের।

- আনন্দের সাথে কথা হলো। কিন্তু ওকে তো স্বাভাবিক মনে হলো না।
- ওটাই তো বড় সমস্যা। ওকে একা রাখা যাবেনা। কিন্তু এখন ডিসচার্জ নিয়ে কোথায় রাখা হবে ওকে?

আনন্দের বাসার ব্যপারে ববের কোন ধারনা নেই, সে কখোনো যায়নি। তাই এ্যলেন সব বিষয় আলোচনা কারার পর বব পুরো বিষয়টার ভয়াবহতা বুঝতে পারলো।

- হম, আমার বাসায় নেয়া যায়, কিন্তু আমি তো চারজন ব্যচেলারের সাথে থাকি। আনন্দ তো এভাবে থাকতে পারবেনা।
- সেটা হলে তো আমার বাসায় নিয়ে যাওয়া যায়, কিন্তু আনন্দ পচ্ছন্দ করবেনা, পুরোপুরি জ্ঞান ফিরলেই রাগ করবে। ও এসব ব্যপারে খুব খুত খুতে।

- কিছু করার নাই। চলো! আজ রাতে আমি আর আনন্দ , তোমার বাসাতেই থেকে যাই। পরে সব বুঝিয়ে বলবো।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×