somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপি পেষ্ট প্রথমআলো থেকে: ফেসবুকে কীভাবে ‘স্প্যাম’ চিহ্নিত করবেন?

৩০ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমীক্ষা চতুর্বেদী—জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের একজন নিয়মিত ব্যবহারকারী। কিছুদিন আগেও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেই দেখতে পেতেন কোনো একজন বন্ধুর পাঠানো লিংক। লিংকটিতে লেখা আছে, ‘ওহ মাই গড!! সমীক্ষা ইউ লুক সো স্টুপিড ইন দিস ভিডিও।’ এটা খুবই স্বাভাবিক যে কৌতূহলবশত যেকোনো মানুষই নিজের সম্পর্কে এমন কিছু ফিড থাকলে তাতে ক্লিক করবে। সমীক্ষাও তাই করতেন। পরে এ ধরনের লিংকগুলো ফেসবুক ব্যবহারকারীদের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করে। সমীক্ষাও এ ধরনের কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সমীক্ষা লক্ষ করেছিলেন, এই লিংকগুলোতে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের অন্য বন্ধুদের ওয়ালেও পৌঁছে যায়। এ নিয়ে নানা রকম বিব্রত পরিস্থিতিও তৈরি হতো।
এ ধরনের লিংকগুলো আসলে ‘স্প্যাম’। এর ফলে ঘটে যেতে পারে ভয়াবহ কোনো বিপদ। হ্যাকাররা সাধারণত স্প্যামের মাধ্যমে ব্যবহারকারীর ঠিকানা, পাসওয়ার্ড, মোবাইল নম্বর এমনকি ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড-সম্পর্কিত বিস্তারিত তথ্য চুরি করে থাকে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির কর্মকর্তা ক্রিস্টিয়ান ফ্রাংক বলেন, আগে হ্যাকাররা সাধারণত ই-মেইলের মাধ্যমে এ ধরনের তথ্য চুরি করত। বর্তমানে তারা সামাজিক যোগাযোগের সাইটগুলোকে এসব অপকর্মের স্থান হিসেবে বেছে নিয়েছে। কারণ, এসব সাইটের মাধ্যমে একসঙ্গে অনেক বেশি মানুষের তথ্য জেনে যাওয়ার সম্ভব হয়।
স্প্যাম চিহ্নিত করার উপায়
সমীক্ষা চতুর্বেদীর মতো, এ ধরনের কোনো লিংক যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসে এবং সেটি একাধিক ব্যক্তির কাছে পাঠানো হয়, এমনকি লিংকটি যদি আপনার ফেসবুক নিউজফিডেও পাঠানো হয় তাহলে সেটা ‘স্প্যাম’ হতে পারে। কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে, এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন যা আপনাকে প্রতিশ্রুতি দেবে তা অবশ্যই স্প্যাম। আপনাকে প্রলুব্ধ করে এমন কোনো বার্তা, ছবি, অবিশ্বাস্য কোনো সংবাদ, এমনকি কোনো প্রতিযোগিতা; যা আপনাকে অনেক টাকা এনে দেবে, তাও স্প্যাম হতে পারে। অনেক সময় আইপড বা আকর্ষণীয় অনেক পুরস্কারের সুযোগ দিতে চাইলে তা স্প্যাম হওয়ার আশঙ্কা অনেক বেশি। এমন কোনো তথ্য যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না, তা স্প্যাম হওয়ার আশঙ্কা আরও বেশি। তাই এ ধরনের লিংক বা বার্তা সম্পর্কে আগেভাগে সচেতন থাকাই ভালো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×