somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কঠোর নরিাপত্তার মধ্যে বএিনপ’ির বভিাগীয় মহাসমাবশে সম্পন্ন

১৯ শে মে, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১৯ মে (শীর্ষ নিউজ ডটকম): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় মহাসমাবেশ। বুধবার সকাল থেকেই সমাবেশস্থল পল্টন ময়দান ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে র‌্যাব ও পুলিশের প্রায় ৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও সিসিটিভি ক্যামেরা ও কঠোর গোয়েন্দা নজরদারী করা হয়। সমাবেশ স্থলে মোতায়েন করা হয় সাদা পোষাকের দেড় হাজার পুলিশ সদস্য। পল্টন এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিযুক্ত করা হয়। প্রথম স্তর হিসাবে সভাস্থলের বাইরের ১৭ টি স্থান চিহ্নিত করে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দ্বিতীয় বেষ্টনী তৈরী করা হয় মহাসমাবেশের ৬টি প্রবেশ পথে। প্রতিটি প্রবেশ পথেই কঠোর নজরদারীতে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলে প্রবেশকারীদের দেহ তল্লাশী করে প্রবেশ করতে দেয়া হয়। এছাড়া মূল জমায়েতকে আট পয়েন্টে ভাগ করা হয়। প্রতিটি গেট ও পয়েন্টেই সন্দেহভাজন নেতাকর্মীদের দেহ ও ব্যাগ তল্লাশী করেছে পুলিশ। এছাড়া প্রতিটি পয়েন্টে ডিবি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ সদস্যরা মহাসমাবেশ কেন্দ্রীক ক্রস পেট্রোল ও রফটপ নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তোলেন। এছাড়া রাজধানী জুড়ে বিভিন্ন পয়েন্টে ৬ হাজার র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। যেকোন ধরণের নাশকতামূলক হামলার আশঙ্কায় পুলিশ, র‌্যাব, ডিবি ও সোয়াত টিমের পাশাপাশি ডগ স্কোয়াড (র‌্যাব), এসবি সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল স্কোয়াড, জল কামান, এ্যাম্বুলেন্স, এপিসি ও প্রিজনার ভ্যান প্রস্তুত রাখা হয়। রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায় শীর্ষ নিউজ ডটকমকে জানান, বিএনপির মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সমাবেশস্থলেই দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে রাজধানীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি’র মহাসমাবেশ শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। মহাসমাবেশ স্থল ও এর আশপাশের বিভিন্ন প্রবেশ পথে পুলিশ ও র‌্যাব সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় ছিলেন। কাউকে সন্দেহ হলেই তারা তল্লাশী করেছেন। মূল মঞ্চ সংলগ্ন বিভিন্ন উচুঁ ভবনের ছাদে মোতায়েন ছিল র‌্যাব ও পুলিশের সোয়াত টিমের সদস্য। তাদেরকে ক্যামেরা ও দূরবীণ যন্ত্র দিয়ে সম্পূর্ণ সমাবেশস্থল ও নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। সমাবেশস্থল ও পল্টনের আশপাশ এলাকায় বিপুল সংখ্যক মহিলা পুলিশও মোতায়েন করা হয়। এছাড়াও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলায় পুলিশের সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়। যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেন ডিএমপি। এদিকে পল্টনের মহাসমাবেশে যোগদানের সময় রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে নরসিংদি থেকে আসা বিএনপির গাড়ি বহরে রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মিরা হামলা করে। এসময় নরসিংদি জেলা জাসাসের সভাপতিকে কুপিয়ে আহত করে। দুপুর ৩টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
(শীর্ষ নিউজ ডটকম/এইচআর)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ রাত ১১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×