উন্মাদআশ্রম থেকে
উন্মাদআশ্রম থেকে আমি লিখে পাঠাচ্ছি
বোধিলিপি, নির্বাণের পৃষ্ঠাগুলি।
এক ফুঁৎকারে উড়িয়ে দিচ্ছি বাস্তুশাস্ত্র,
সকল গার্হস্থ্যবিজ্ঞানের পদাবলী।
আশ্রমের বারান্দা থেকে আমি
মেপে নিচ্ছি কপিলাবস্তুর প্রধান সড়ক।
দূর তীর্থ আমার, হে লুম্বিনী!
দুপুরের তুলোবীজ ফেটে ফেটে উড়ে যাচ্ছে
অনন্ত দাহকাল এক। গ্রীষ্মদিন !
নিদাঘের অবসাদে ঘুমিয়ে পড়েছে তাবৎ
উন্মাদআশ্রমের প্রহরী।
------------
আন্দালীব
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



