somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে যাওয়া প্রাণীগুলো পর্ব ২

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে যাওয়া প্রাণীগুলো পর্ব ২ 

(iii) লামচিতা / মেঘলা চিতাবাঘ / Clouded Leopard 

বাংলাদেশের ৩ প্রকারের বড় বিড়ালগুলোর একটি এটা। অন্য গুলো হলো চিতাবাঘ আর বাঘ। 
প্রথমেই বলে রাখি লামচিতার সাথে চিতাবাঘ এর মিল বেশি নেই। বরং বাঘের সাথে মিল বেশি। লামচিতা 'বড় বিড়াল' সারণীর সবচেয়ে ছোট। তবে এটা ঠিকই বড় বিড়াল আর মেছো বাঘ থেকেই অনেক বড় হয়ে থাকে।


বান্দরবান বনে কেমেরা ট্রেপে (EcoGuardian Program Camera Trap Project 2015) ( ছবি -১ ) 

বাংলাদেশে এক সময়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম , সিলেট ও ভাওয়াল বনাঞ্চলে এরা বিচরণ করত। বর্তমানে সিলেট ও ঢাকার ভাওয়াল বনাঞ্চল থেকে এরা বিলুপ্ত। 
চট্টগ্রামেও এদের পাওয়া যায় নাকি সন্দেহ আছে। 
কিন্তু পার্বত্য চট্টগ্রামে এরা নিঃসন্দেহে টিকে আছে। রাঙামাটি, বান্দরবান এবং হয়তবা কক্সবাজারেও এরা মোটামুটি সংখ্যাএ টিকে আছে।


(ছবি -২)

৯২ থেকে ২০০৯ এ মাত্র একটা নিশ্চিত রিপোর্ট ছিল এ প্রাণীর। তাই এ সময়ে এ প্রাণীকে বিলুপ্ত ধারণা করা হত। কিন্তু মনে রাখা প্রয়োজন অত্যন্ত লাজুক ও লুকানো স্বভাবের জন্য এরা বেশ দুর্লভ আর তাই দেখা পাওয়া বেশ কঠিন। আবার বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এটিকে চিতাবাঘ বলেই ধরে নেয় যেহেতু অনেকেই চিতাবাঘ কখনো দেখেনি। (এট লিস্ট লামচিতা এক প্রকার বড় বিড়ালই যেখানে ছোট মেছো বিড়ালকে পর্যন্ত সাধারণ মানুষ বাঘ মনে করে নেয় :P ) আবার পার্বত্য চট্টগ্রামে তখনো বড় পরিসরে কোন বণ্ণপ্রাণী সার্ভে ও করা হয়ে নি।
কিন্তু ২০০৯ থেকে অনেক রিপোর্ট জমা পড়েছে এ প্রাণীর। এর কারণ এই সময়েই বড় পরিসরে বেশকিছু পরীক্ষা চালানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। ২০০৯ সালে রাঙামাটি জেলায় বাচ্চা সহ তিনটি লামচিতা দেখা দেয় যার মধ্যে বাচ্চা টা ধরা পড়ে। আবার সুপ্রিয় চাকমা'র কেমেরা ট্রেপে ধরা পড়ে ২০১১ তে কাসালং এ(বান্দরবান) । আগে পায়ের ছাপ দেখা গেলেও ২০১৪ তেই প্রথম সচক্ষে ধরা দেয় কাপ্তাই বনে(রাঙামাটি)(ছবি -২) এক কেমেরা ট্রেপে। ২০১৫ তে আরেকটা কেমেরা ট্রেপে বান্দরবানে (ছবি -১)।
কক্সবাজারেও এদের কদাচিৎ দেখা যায় বলে মনে করা হয় ।

আমি নিজে কাপ্তাই হ্রদএ বেরানোর সময়ে গাইডের কাছে শুনেছিলাম যে সেখানের বনে এক প্রকার চিতাবাঘ কদাচিৎ দেখা দেয়। তারা আবার এটাকে 'গেছো বাঘ'ও বলে। 
সবমিলিয়ে বলা যায় লামচিতা এখানো টিকে আছে মহাকষ্টে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গভীর বনগুলোতে। সংখ্যা অবশ্যই বলতে পারব না তবে চিতাবাঘ থেকে নিঃসন্দেহে বেশি। বলা যায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বড় বিড়াল বলতে এ লামচিতাই আছে। (চিতাবাঘ খুবই কম)
এ সুন্দর প্রাণী টি রক্ষা করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আর আদিবাসীদের জন্য সঠিক কর্মসংস্থান ঘটিয়ে অবৈধ শিকারও রোধ করা সম্ভব।

চলবে ,,,,

তথ্যসূত্র - 

(Kaptai Wildlife Page এ ছবি - ২ ) 
https://m.facebook.com/profile.php?id=1424387654450829

২০০৯ এ লামচিতার বাচ্চা ধরা পড়ার খবর - (Click This Link)




সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×