তরার বাড়িত যামুনা
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তরার বাড়িত যামুনা
বাড়ির পিছে কাঁটার গাছ
ঝোপের ভিতরে গোখরা সাপ
সকাল দুপুর খাড়য় থাহি
রাইতের বেলাও চায়া থাহি
একবারও তুই জানলা দিয়া
বাইরে চায়া দেহস না।
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তর কলেজে যামুনা
কলেজ’র সামনে খাড়য় থাহি
বিয়ান বেলায় কলেজ ছুটি-
তুই তো তর সই’র লগে
হাইট্যা হাইট্যা চইলা যাস
আমার দিকে দেহস না।
সুরঞ্জনা লো সুরঞ্জনা
তর লগে আর কথা নাই
তুই তো বেডি দেমাগ দেহাস
কথায় কথায় গোস্বা কইরা
মুখ ঘুরাইয়া চইল্যা যাস।
আমার দিলে কেমুন পুড়ায়
এইডা তো তুই বুঝস না
দিলের কথা বুঝতি,
যদি মনের কথা পড়তি-
এত দিনে আমার ঘরের
বউই হইয়া আইতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন