মেয়েটি কাউকে খুঁজতো
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেয়েটি কাউকে খুঁজতো । কাকে খুঁজতো জানিনা। কিন্তু খুঁজতো। তার কথার মাঝে কেউ ছিলো। জানতে চাইনি তা কিন্তু নয় , উত্তরে হাসতো।
মাঝে মাঝে সে একজনের হাসির কথা বলতো আনমনে। খুব মায়ার এক হাসির কথা। বলতে বলতে সে নিজেই হাসতো। দেখে মনে হতো মানুষটা ঠিক তার সামনে বসেই হাসছে এখনো।
মেয়েটার সেই মানুষটা মনে হয় পাহাড় ভালবাসতো। মাঝে মাঝে দেখতাম তাকে পাহাড় দেখতে। পাহাড় পছন্দ নাকি জানতে চাওয়ায় বলতো এখন পছন্দ। জানতে চাইলাম, কেনো আগে ছিলো না! তাতেও উওর হাসি।
প্রত্যেকটা মুহূর্তেই সে কারো প্রতীক্ষা করে যেতো। বললে বলতো কই নাতো। এমন কিছু নেই। আমি বুঝতাম। মাঝে মাঝে বুঝানোর চেষ্টা করতাম কাজ হতো না। উত্তরটা খুব আজব আসতো, বলতো থাকুক না একটু নীল, কি এমন ক্ষতি হবে নীলটা পাশে থাকলে। এই উওরের মানে আমার জানা নেই।
মেয়েটার অনেক কথারই মানে আজো বুঝিনি। বেশির ভাগ সময় উওর এড়াতে সে শুধু হাসতো। হাসিতে এড়ানোর গুণটা তার অনেক। হয়তো সবকিছুর মানে বুঝতে হয়না। তাই আমারো বুঝতে পারা হলো না কি ছিল কথা। তবু আশা তো রাখা যায়। তাতে তো দোষের কিছু নেই। আশা রাখি তার সে প্রতীক্ষা শেষ হোক। মেকী পালানো হাসি দিয়ে নয়, ভালো থাকুক সে তার সত্যি হাসি নিয়ে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন