somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আপন ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ভাগ্য নিয়ে জন্মেছিলাম...’

০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদকের কারনে মায়ের চোখের সামনে সন্তানের ক্ষতবিক্ষত লাশ দেখতে শুনেছি। মাদক গ্রহন না করতে পেরে জানালার কাচ ভেঙ্গে নিজের বুকে বিদ্ধ করে আত্বহত্যা করার কথা শুনেছি স্কুল পড়–য়া কিশোরের। মাদকের টাকা জোগারের জন্য নিজের বাসায় নিচতলায় টিনশেডে ভাড়া দেওয়া রিকশা চালকের কাছে দেহ বিক্রি করতে শুনেছি বাসার মালিকের মেয়ের। মাদকাসক্ত সন্তানের অত্যাচারে মা তার সন্তানকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করাতেও শুনেছি । মাদকের টাকার জন্য আজ শুনলাম নিজের হাতে কুপিয়ে এবং খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে এক সন্তান তার মাকে।
গতকাল সকাল ১০ টার দিকে ঘটেছে মর্মস্পর্শী এই ঘটনা। দুর্ভাগা নূরজাহান বেগমকে কুপিয়ে হত্যা করেছেন তারই ছেলে তানভীর হাসান শোভন। কদমতলী থানার রায়েরবাগের মেরাজনগরের ১০৪৪ নম্বর বাড়িতে মা,বাবা, মেয়ে এবং শোভন বাড়িতে থাকতেন। হরতালের কারণে বাবা (মাহমুদুর রহমান) সকাল ১০ টার দিকে সায়েদাবাদের দোকানের উদ্দেশে বেরিয়ে যান। এর মিনিট চারেক পরেই শোভন মায়ের কাছে গিয়ে টাকা চান। প্রায়ই বাইরে আড্ডাবাজির খরচের জন্য টাকা যোগাড় করতে মাকে চাপ দিত শোভন।
মা নানা রকম বকাঝকা করলেও নিজের জমানো টাকা দিতেন। যথারীতি মায়ের বকাবকি চলতে থাকে, পাশাপাশি হুমকি ধামকি চালাতে থাকে। কিন্তু ৪/৫ মিনিট যেতে না যেতেই মায়ের তীব্র আর্তনাদ শুনে দরজা খুলতেই দেখি মার গলা- বুক-পিঠ ও পেটে একের পর এক কোপানো হচ্ছে।
গলায় ছুরি ঢুকিয়ে দেওয়ায় ফিনকি দিয়ে রক্ত বেরুতে দেখে আমি নিজেও দিশেহারা হয়ে পড়ি....আমি এভাবে রক্ত দেখিনি, এভাবে ছুরি মারতেও দেখিনি কাউকে। ভাইয়াকে থামানোর চেষ্টা করি। কিন্তু ভয়ে আমার হাত-পা যেন অবশ হয়ে যাচ্ছিল। দিশেহারা অবস্থায় নিজের রুমে গিয়ে মোবাইল ফোনে বাবাকে কল দেই... বাবা, শোভন ভাইয়া মাকে মেরে ফেলতেছে। নিজেও উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠি, খুলে দেই বাড়ির সদর দরজা। আপন বড় ভাইয়ের বিরুদ্ধে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কলেজছাত্রী মিতু আক্তার (১৮)।
‘এরপর আর কিচ্ছু আমি জানি না, আর কিচ্ছু আমি বলতে পারবো না। শুধু জানি আমার মা শেষ। আমাদের সব কিছু শেষ।’ কাঁদতে থাকেন মিতু।
চোখের সামনে মাকে খুন হতে দেখে খেই হারিয়ে ফেলা মিতু শুধু বলতে পারলেন, ‘আপন ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ভাগ্য নিয়ে জন্মেছিলাম...’
জানা যায়, শোভন বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই মানসিক সমস্যা মারাত্মক আকার ধারণ করে। বেকার থাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে শোভনের বাদানুবাদ হতো। স্থানীয়রা জানান, শোভন নিয়মিতই এলাকার বখাটে ছেলেদের সঙ্গে মাদক সেবনের পাশাপাশি আড্ডা দিত। নেশার খরচ যোগাতে মায়ের ওপর প্রায়ই চাপ সৃষ্টি করতো। ঝগড়াঝাটিসহ সংসারের জিনিসপত্র ভাংচুরসহ নানা অশান্তি করতো শোভন।

এমন শোভন দের গল্প আর আমরা শুনতে চায় না। আর কোন বোন কে তার ভাইয়ের বিরুদ্ধে শাক্ষি দিতে যেন না হয়। এই কপাল যেন কারো না জোটে। আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আর কোন ভাই বোন বা বাবা মাকে যেন মাদকের অভিসাপের জন্য অকালে ঝরে যেতে না হয়।
আসুন মাদক প্রতিরোধে আমরা এগিয়ে আসি।

তথ্য সূত্র : বাংলানিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×