ভালোবাসি;তোমাকে নয়
তুমি এক আজব মেয়ে
আজও তোমার আমার জন্য অপেক্ষা!
সে অপেক্ষা দিনের শুরু থেকে
গোধূ্লি ছাড়িয়ে সপ্তম প্রহর পর্যন্ত,
হয়তো ভাবনার ক্লেশে
কিংবা স্বপ্নের ক্লান্তিতে
তুমি ঘুমিয়ে পড়ো অষ্টম প্রহরে।
অপেক্ষার সামান্য অবসান ঘটিয়ে।
গত আটটি বছরের মত
আমারও কিন্তু অপেক্ষা আছে।
আছে ক্লান্তিহীন ভালোবাসা
তবে কি যেন হয়েছে আমার!
আমি আজও ভালোবাসার মন নিয়ে
অষ্টম প্রহর পর্যন্ত অপেক্ষায় থাকি,
হতে পারে এর মাঝে ক্ষনিকের ঘুম ঘুম ভাব
অবচেতন মনের তখনও কিন্তু অপেক্ষা
ভালোবাসার একটুখানি সাড়া পেতে।
জানলে অবাকই হবে-
এ ভালোবাসার পূজারী আমি
তবে সে দেবী আর তুমি নও।
তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে!
মন আজ অন্য কোথাও
অন্য কারো পথ চেয়ে থাকে,
সে দেবীর কিন্তু সময় নেই
আমাকে ভালোবাসার!
তার অপেক্ষা অন্য কার জন্য!
এ এক আজব বাস্তবতা
আমি ভালোবাসি সত্যি
তবে তোমাকে নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



