সভ্য নগরী
সভ্য নগরীর সংজ্ঞা খুঁজেছি আমি
খুঁজেছি পিচঢালা রাজপথে হেঁটে হেঁটে।
বুঝতে চেয়েছি সভ্য অসভ্যতার ভেদ
ইন্টারনেট থেকে সিনেমা,কত শত পত্রিকা
জেনেছি নিউইয়র্ক থেকে ঢাকার শালীনতা।
দেখেছি তাদের আদি,মধ্য,বর্তমান রঙ্গ।।
এই সব সভ্য নগরীর সমান্তরালে
তোমার ঢাক শুনেছি বারংবার,
পথের বাঁকে,রাস্তার ধারে,রেলিং-এ
তুমি সভ্য নগরীর শালীন অসভ্যতা।
তুমি তথাকথিত পতিতা।।
তোমাতেই হয়েছে যে ধনী
সেই তো চলমান সভ্য নগরী!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


