প্রিয় রোমান্টিক কবিতা
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে ফিরে এলাম
অবশেষে ফিরে এলাম।
দুইটি বছরের
শ্রাবণের শেষে,
ফাগুনের রঙে
তোমারে রাঙাতে
আবার মন দিলাম।
প্রিয়তমা জানি
বিস্মিত হবে,
পুঁথিখানি পড়ে
এতদিন পরে।
জীবনের তটে
তবু আমি যে
এ নাও ভাসায়ে দিলাম।
অবশেষে ফিরে এলাম।।
ফাগুনের কথা
বলি নাই আমি,
বলে যাই শুধু
শ্রাবণের বারি।
তোমারে হারায়ে
মনের মাঝেতে,
বাস করেছিনু
অভাগার বেশে।
বুঝবে না তুমি
ওগো সুন্দরী,
হৃদয় সখীরে
ভুলে যেতে চেয়ে
কেমন করে ছিলাম।
তাই আমি ফিরে এলাম।।
সেদিনের মতো
বাঁধব না সেতু,
সুখ নেই আর
ফাগুনের তনু।
তবুও আজকে
বহুদিন পরে
মনের পরশ দিলাম।
অবশেষে ফিরে এলাম।।
বাদলের দিনে
মন ছিলো ওগো,
মোহনা বিহীন
নদীর মতো।
হৃদয়ের নীরে
ভিজত সাথী,
স্মৃতি যা ছিলো
আঁধারে ঢাকি।
আজ এই সাঁঝে
একটু আবেগে
সে বিরহ জানিয়ে গেলাম।
অবশেষে ফিরে এলাম।।
জ্যোৎস্না রাতের
চাঁদখানি যদি,
মেঘের মাঝেতে
কভু যায় ঢাকি।
যেমন করে
আঁধার নামে,
তেমন করে
নেমেছিলো মনে।
ঝড়ো বাতাসে
তোমারই আবেশে
সে মেঘ ভাসায়ে দিলাম।
অবশেষে ফিরে এলাম।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন