বিরহী মনের একমাত্র অবলম্বন হয় অতীত দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মরণ। একাকীত্বের জীবনে সাথী হয় সে পথচলায়।অতীত এক অমোঘ সত্য যাকে কখনই অস্বীকার করা যায় না।কিন্তু ভবিষ্যত হয় কল্পনা বিধৌত যার প্রায় সবটুকুই হয় মিথ্যা নতুবা কিঞ্চি কর সত্য।আবার এই কল্পনার আবির্ভাব ঘটার পিছনে বর্তমান থাকে অতীত।অতীতের কোন ঘটনাই দেখিয়ে দেয় কল্পনার আকাশে বিরাজ করতে। কল্পনার থাকে হাজার রঙ কিন্তু বাস্তবের কোন রঙ থাকে না।বাস্তব হয় ঘোলাটে। যার ঘোলের মাঝে তোমাকে পড়তে হবেই।অতীতের মাঝে কোন ফাঁক পাওয়া যায় না।বাস্তবের পথে হাজার ফাঁক মেলে।অতীতই সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়,সুযোগ দেয় নিজেকে সংশোধনের।অতীত স্মৃতিই কারো কারো কাছে সুখ হয়ে দেখা দেয় আবার কারো চোখে ঝর্ণার সৃষ্টি করে।অতীতের স্থাপত্যের যেমন আলাদা সৌন্দর্য্য আছে অতীতের জীবনেরও তেমন আছে রূপময়তা।কিন্তু বাস্তব হয় রহস্যময়।কখনই অতীত আর বাস্তবকে একই দাড়িপাল্লায় মাপা যায় না।বাস্তবের বোঝা অতীতের চেয়ে ভারী।বাস্তবকে মেনে নেওয়া কঠিন।অতীতকে ভুলে যাওয়া কঠিন কিন্তু মেনে নেওয়া সহজ।অতীত দুঃখের বোঝা বইতে সহ্য ক্ষমতা দেয় কিন্তু বর্তমান ভার বাড়িয়ে দেয় শতগুনে।এত কিছুর পরও অতীতকে নিয়ে বেঁচে থাকা যায় না,স্বপ্ন দেখা যায় না,স্মৃতিচারণ করা যায় মাত্র।বর্তমানই স্বপ্ন দেখায়, বেঁচে থাকতে হয় তাকে নিয়েই।অতীত হয় স্মৃতি,বর্তমান হয় জীবন আর ভবিষ্যত হয় কল্পনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


