অপরাধী
সেদিন গিয়েছিনু একাকী ট্রেনে পরিতোষের তরে
উদ্দেশ্য ছিলো সিলেটে যাব যাওয়া যে হয় নি পরে।
আনমনে বসে গুনগুনিয়ে গাইছিলাম গান
রবির চরণে প্রণাম করে তার কথা স্মরিলাম।
জানালার পরে দুচোখ দিয়ে দেখছিলাম মাঠ
হঠাৎ কখন ট্রেন থেমেছিলো স্টেশনে এক।
হনহন করে এক বালিকা উঠে এল কামরাতে
ভয়ার্ত চোখে একবার শুধু তাকল আমার পানে।
জিজ্ঞাস করিনু কি হয়েছে তোমার খুলে বলো মোরে
কোন কথা নয় সে ছুটল ঝাঁপ দিতে পথোপরে।
পেছন থেকে ধরিনু তারে আমি শক্ত করে
বহুদিন পরে মনে হয়েছিলো আজও শক্তি আছে।
মোর দিকে চেয়ে অতি সংক্ষেপে কথাগুলো বলল
মনচোখ মোর হৃদয়ের নীরে কেন জানি ভিজল।
দুচোখ আমি বন্ধ করে কিছুক্ষন ছিনু বসে
খুলে যে দেখি সেই মেয়েটা এই বুঝি ঝাঁপ দিলে।
সহসা মনটা বলে উঠল এই বালিকা শোন
ষাটটা বছর পেরিয়ে এসেও বৃদ্ধ হই নি আজও।
মোর কথা শুনে ফিরে দাঁড়াল আবার সেই তনু
তারে কাছে ডেকে নিয়ে নির্ভয় হতে আমি বলেছিনু।
হঠাৎ দেখি চারটে যুবক ছুটে এলো মোর পাশে
অস্ত্রের মুখে মোর কাছে থেকে কেড়ে নিলো তরুণীরে।
কাপুরুষ ছিলো কামরাতে কয়জন বেরিয়ে গেলো সবে
একাকী আমি,চারটা জন্তু আর ছিলো সোনার বরণ মেয়ে।
আমার সামনে বিবস্ত্র করে চারটা পশু তারে
ভোগ করেছিলো সকলে মিলে আমি ছিনু অধোমুখে।
দুচোখ দিয়ে অশ্রু ঝরেছিলো হয়েছিনু হতবাক
পিশাচের মুখে কিবা করবে আমাদের মত বাপ।
ছেলেগুলো চলে গেলে,মেয়েটা শুধু মোর দিকে চেয়েছিলো
বুঝি আমিও তারে ভোগ করব কিনা জানতে চেয়েছিলো।
কিছুক্ষন পরে দেহখানা রেখে সে চলে গেলো
অপরাধী আমি বিবেকের কাছে মন মোর মরে গেলো।
সেই দিন থেকে প্রতি রাতে আমি তার ডাক শুনি
‘তোমার জন্য অসহ্য যন্ত্রনা ভোগ করেছিনু আমি’
এই বলে সে ক্রুন্দন করে আমি কিছু বলি না
ট্রেনের তলে মরলে তার কাঁদতে তো হতো না।
ধ্রুব তারার মত আমি এই কথা বিশ্বাস করি
বাঁচাতে গিয়ে মেরেছিনু তারে,সত্যিই আমি অপরাধী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


