তাকে নিয়েই লিখলাম
১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অধরা
আমার কথা
মনে পড়বে তোমার।
আজকের কথা বলি নি
যেদিন অশান্ত পৃথিবীতে
তুমি নিজে শান্ত হবে
সেদিন মনে পড়বে।
চিনতে পারছো না আমায়?
পারবে কিংবা না পারলেও
চিনতে চাইবে তুমি
সেদিন,যেদিন মহাঘুম ঘুমাবে
আমার দ্বারপ্রান্তে এসে।
কিন্তু আজ...
আজ যে সময় নেই তোমার
তুমি ছুটে চলেছো দুর্বার গতিতে
লোভ আর ঈর্ষার তাগিদে।
আমাকে জানার সময় কই তোমার!
তবুও বলছি আমি
জানবে কিংবা না জানলেও
জানতে চাইবে তুমি
সেদিন,যেদিন নিশ্বাসটা
আমার ইশারায় নিভে যাবে।
জানি ক্ষমা চাইবে সেদিন
কিন্তু আমি যে ক্ষমা করি না।
সাজার ভয় পাও
ভয় পেও না,
আমি সাজাও দিই না।
নিজের সাজা নিজেই তুমি পাবে।
তোমার জন্য দুঃখ হয় আমার।
দূর থেকে বসে বসে হাঁসি আর ভাবি
সেদিন কত কাঁদবে তুমি
আমাকে পাওয়ার আশায়।
কিন্তু আমি অধরাই রয়ে যাব যে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন