বন্দী কবিতায়
১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্দী কবিতায়
গল্প লেখার তাড়া আছে আমার
কবিতা,না আর লিখব না।
তোমাকে দিয়ে আমার
সব ভাবনা আর চিন্তাকে
যে প্রকাশ করতে পারি না।
কবিতা,তোমাকে ছুটি জানানোর
সময় এসেছে এবার।
আমার গল্পে আমি
ওদের কথা বলতে চাই,
শোষিত আর পীড়িতের
আর্তনাদের ভাষাকে চিনতে চাই।
ক্ষমা করো আমায় কবিতা।
তুমি অনেক দিয়েছো আমায়!
তবু আমার লেখায়
কি যেন নেই?
রোমান্টিকতার আবর্তে
তোমায় নিয়ে আর পারি না!
এবার যুদ্ধ আর যোদ্ধাদের পায়তারা।
-----------------------
গল্প লিখতে বসেছি আমি
ওদেরকে নিয়ে,
দারিদ্রের চাদরে মোড়ানো
এক ঝাঁক বোবাদের নিয়ে।
আমার কলম ওদের জন্য
অস্ত্র হয়ে দেখা দিতে চায়,
কিন্তু কি আশ্চর্য!
লেখাগুলো কবিতা হয়ে যায়।
আর-
ওদের চাওয়া পাওয়া,
বাক্যহীন মুখের ভাষা
কবিতাতেই বছরের পর বছর
বন্দী রয়ে যায়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন