somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী + পুরুষ = সম্পর্ক

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"নারী পুরুষের সম্পর্কের চির ধরে কোন অবস্থান থেকে" এই বিষয়টার নিয়ে বিস্তর গবেষণার ইচ্ছা আছে আমার। প্রায়ই দেখা যায় সম্পর্কের ছোট খাট মান অভিমান গুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়। শুরু হয় ইগোস্টিক সমস্যা। কখন বুঝবেন যে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে ইগোর বিবাদে জরিয়ে গেছেন??
নিজের অজান্তেই আপনি দেখবেন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে- আমি কেন আগে ফোন করব?? আমিই কেন শুধু সরি বলব? আমি কেন সব সময় আগে যেচে কথা বলব?? আমিই কেন সব সময় মাথা নত করব??
আসলে এই কথা গুলো বলে আমরা বড় হতে চাই। নিজের মেকি একটা অবয়ব তৈরি করি। আসলে আমরা কার সাপেক্ষে বড় হতে চাই?? নিজের ভালোবাসার মানুষটির সাপেক্ষে তো?? আমরা আসলে বড় হতে গিয়ে কাকে ছোট করছি? নিজের ভালোবাসাকেই তো???
যে কোন ধরনের সম্পর্কের শুরুতে, সে হোক বিবাহ বা প্রেম আমরা কিন্তু কমিটমেন্ট করেই ফেলি যে তুমি আমি ভিন্ন কেউ না। সে হোক প্রকাশ্যে বা অপ্রকাশ্যে। কিন্তু ছোট খাট ভুল বোঝাবুঝি থেকেই এক সময় বড় দূরত্ব তৈরি হয়। তাই শুরু থেকেই সম্পর্কের বিষয়ে যত্নশীল হওয়া উচিৎ।
প্রায় লক্ষ্য করলে দেখা যায় যে প্রেমিক প্রেমিকা দুজনই জানে যে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সেই ভালবাসায় বিশ্বাসটা নেই। তাই দুজন দুজনকে অন্ধ ভালবাসলেও শেষ পর্যন্ত সম্পর্কটা বিচ্ছেদে রুপ নেয়। কিন্তু কেন?? কারন সম্পর্ক চলতে চলতে কিছু বাঁক আসে, কিছু খারাপ সময় আসে। এই সময় গুলোতেই দুজন দুজনকে বুঝতে না পেরে এমন কিছু কথা বলে ফেলে যা সময়ের সাথে সাথে বেড়েই চলে। চাইলেও সে কথাগুলো আর ফিরিয়ে আনা যায় না। অনেক সরি বা ক্ষমাও ঠিক যেন জোড়া লাগাতে পারেনা সে ক্ষতকে।
কেরো কেরো ক্ষেত্রে এই ক্ষত তৈরিই হয় অতিরিক্ত এস্পেক্টেশন থেকে। অবশ্যই সম্পর্কে এস্পেক্টেশন থাকবে। কিন্তু সেটা যখন মাত্রা অতিক্রম করে যায় তখন সেটা পার্টনারের ব্যাক্তি স্বাধীনতায় আঘাত করে। সেখান থেকে শুরু হয় সন্দেহ। তাই ভালো সম্পর্কের বৈশিষ্ট্যই হল নিজের স্পেক্টেশন শূন্য রাখা। অন্তত আমি তাই মনে করি। ভালোবাসার মানুষের কাছে কোন এস্পেক্টেশন রাখতে নাই।
ভালোবাসা কোন দাড়িপাল্লায় মেপে হয় না। এটা অপরিমেয়। তাই কার ভুল বেশি আর কার ভুল কম এগুলোও পরিমাপ করা অর্থহীন। তাই ভুল যারই হোক, আগে আপনি সরি বলুন। আলোচনা করুন। একবারে সম্ভব না হলে সময় নিয়ে আলোচনা করুন। বিশেষ বিশেষ মুহূর্তে বা বিশেষ বিশেষ দিনে একটু একটু করে আলোচনা করুন। কোন সমস্যাই আলোচনার উর্ধে না। আর সব থেকে বড় কথা হল পার্টনারকে সন্দেহ করবেন না। পরীক্ষা করতে যাবেন না। যা কিছু বলার বা বলা উচিৎ সেটা সরাসরি বলুন।
মনে রাখবেন নিজেকে তার কাছে প্রকাশ করা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল তাকে বা তার অনুভুতিকে শতভাগ বুঝতে পারাটা। কে কার থেকে বড় এই প্রতিযোগিতায় না নেমে, প্রতিযোগিতা করুন কে কার কাছে কতোটা ছোট ও বিনয়ী হওয়া যায়। দুজনের শরীর, মন, শিরা, উপশিরাকে এক করে দিন। তখন দেখবেন আপনি কিছু ব্যাখ্যা না করলেও সে ঠিকই আপনার হৃদয়ের স্পন্দনটুকু বুঝে নিচ্ছে
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×