somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ চিঠি

০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাইওয়ের পাশে টঙ্গের দোকান,একটা মোড়ের ঠিক পরেই। প্রতিদিন একটা না একটা দূর্ঘটনা এখানে হবেই। আশেপাশে জনবসতি তেমন নেই,থাকলে মানুষ এই মোড়ের যে একটা খারাপ দিক আছে এতো দিনে তা সবাই জানতো।এই দোকানে বিক্রিও হয় না তেমন,সারাদিন চুলা জ্বালিয়ে রাখার পয়সাও ওঠে না। তবুও রহমত শাহ এখান থেকে দোকান সরিয়ে গঞ্জে নেয় না।অ্যাকসিডেন্ট হলেই নড়েচড়ে বসে রহমত শাহ। কোনও এক অদ্ভুত কারনে অ্যাকসিডেন্টের পরে অনেক মানুষ তার দোকানে ভীড় করে। ভাঙা হাত নিয়ে অন্য হাতে সিগারেট টানছে কেউ। কেউ ছিলে যাওয়া,কেটে যাওয়া হাত পা নিয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। টাকা চাইতে হয় না, দামের চেয়ে অনেক বেশি দিয়ে যায় কেউ কেউ।হয়তো মৃত্যুর কাছাকাছি থাকে বলেই টাকাকে তুচ্ছ মনে করে,কিন্তু সবাই তা করে না। তবে ভিন্ন চিত্র হয় যখন কোনো অ্যাকসিডেন্টে সবাই মারা যায়। রহমত শাহ দ্রুত সব দামিদামি জিনিস কুড়িয়ে নেয়। আজও ট্রাকের নিচে পরে একটা মরট সাইকেল। ট্রাকটা একবারের জন্যও থামায় নি,একই গতিতে এগিয়ে গেছে।গাড়ির কিছু অংশ ছিটকে পড়েছে আশেপাশে।রহমত শাহ দ্রুত গিয়ে ব্যাগটা কুড়িয়ে নিল। লোক জমতে শুরু করেছে, হাসপাতালে নিতে চাচ্ছে কেউ কেউ।কিন্তু কেউ সাহস করছে না। চায়ের দোকানে ভিড় জমতে শুরু করেছে, একটু পরে কেউ একজন লাশটা নিয়ে গেল। এখন চারিদিক একদম ফাকা। ব্যাগ থেকে সব বের করতে লাগলো রহমত। একটা ক্যামেরা, কিছু ফাইল আর একটা চিঠি। চিঠিটা পড়তে শুরু করল রহমত।

প্রিয় তুমি,
কতবার চেয়েছি তোমার কথা আর ভাববো না , ও চোখে তাকাবোনা। কিন্তু আমি যে ক্রমশ্য ডুবে যাচ্ছি গভীরে। যেখানে তুমি আমার। প্রখর রোদে এক টুকরো মেঘ হয়ে তুমি আমার আকাশে এলে । যেন এ আমার অনেক দিনের চাওয়া। এতোটা মুগ্ধ না করলেও পারতে , এখন আমি এই রাজপথে একা হাটতে পারি না। এ পরিচিত পথও এখন সঙ্গী খোজে। শুধু একটিবার চলো না দুহাত এক করে খোলা আকাশের নীচে গিয়ে দাড়াই, নয়তো কোনো সাগর পাড়ে। কিছু সুখের ঢেউ ছুয়ে যাক তোমার চরন, যে চরনে আমি পরিয়ে রেখেছি ভালোবাসার নুপুর। তুমি সাগর তীর থেকে কিছু ভালোবাসার নূড়ি কুড়াবে, আবেগের দু হাত পেতে আমি তুলে রাখবো সব ভালোবাসা। সন্ধ্যা হলেও বাড়ি ফিরে যাবোনা, আর ফিরবোইবা কেন? আমার পৃথিবীতো খোলা চুলে সাগর পাড়ে দাঁড়িয়ে।সত্যিই ভাবিনি এতোটা মিশে যাবো তোমাতে। আরো কিছুক্ষন না হয় থেকে যাও, আরো কিছু তপ্ত দুপুর ,রক্তিম সন্ধ্যা আথবা জোছনা মাখা চাদনী রাত ।
ইতি তোমার আমি।

কাগজটা ছিড়ে ফেলে দিল রহমত, কারো প্রিয় তুমি হারিয়ে ফেলল হৃদয় উজাড় করা ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×