somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান বড় রাজনৈতিক দল গুলোতে কোন কর্মী নেই, সবাই নেতা

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বড় রাজনৈতিক দল গুলোতে কোন কর্মী নেই, সবাই নেতা। মাঠে রাজনীতি করার কোন লোক নেই সবাই ফটোর রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন লক্ষ্য করলে দেখা যায়, এমপি বা মন্ত্রীর সমাবেশে নেতারা (আগেই বলেছি কোন কর্মীনেই) সমাবেশ সফল ও সুন্দর করা বিপরীতে কার সাথে কীভাবে ছবি তোলা যায় আর সেই ছবি কার আগে কে ফেইসবুকে আপলোড দিতে পারে এই নিয়ে ব্যস্ত থাকে। যদি এভাবেই চলতে থাকে তাহলে দল যতই বড় হোক না কেন অদূর ভবিষ্যতে দল তার ভিত্তি হারাবে এবং ধীরে ধীরে তার মুচড়ে যাওয়া সুনিশ্চিত। যার প্রমান আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো।
একটি রাজনৈতিক দলে যদি কয়েকজন দূরদর্শী যোগ্য নেতা থাকেন আর নেতার মত ও আদর্শে দৃঢ় ভাবে বিশ্বাসী কর্মীবৃন্দ থাকেন তাহলে যে কোন দলই সুসংঘটিত হয়। যা আমরা বড় রাজনৈতিক দল গুলোতে দেখি। কিন্তু এখন দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই। ব্যক্তি স্বার্থ সংরক্ষনে অনেকে নিজ দল ও মতকে পর্যন্ত বিসর্জন দিতে পারে। যা নিজের বিবেক বিক্রির সমতুল্য।
রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি দেশ ও দেশের জনগনের কল্যাণ কামনা করে। রাজনীতির সুস্থ ধারা একটি দেশের অর্থনীতিকে বেগবান করে। কেউ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স করে আবার কেউ চায়ের হোটেলে চাকরি করেও রাজনীতির চরম শিখরে পৌছাতে পারে। রাজনীতিতে তারাই সফলকাম হন যারা রাজনীতিকে ভালো করে বুঝেন।
গত ১৩ জানুয়ারি শিক্ষামন্ত্রীর একটি প্রোগ্রাম কাবার করতে গিয়েছিলাম। মোটামুটি একটা জনসভাই বলা চলে। তখন প্রিন্ট মিডিয়ার জন্য কয়েকটা ছবি তোলতে ক্যামেরা নিয়ে মঞ্চের সামনে যেখানে মিডিয়া কর্মীদের থাকার কথা সেখানে উপস্থিত হই। দেখি সেখানে দুইজন টেলিভিশন মিডিয়ার কর্মী আর দুই তিনজন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ ২৫/৩০ জন ছবি তোলতে ব্যস্ত। যেহেতু মিডিয়া কর্মী মাত্র কয়েকজন তাহলে বাকিরা কারা? তারা সবাই মোবাইল হাতে ছবি তোলতে ব্যস্ত নেতারা (আমি আগেই বলেছি এখন নিজেকে কেউ কর্মী মানতে নারায)। তাদের মধ্যে বয়স ১৮ পেরোয়নি এমন একজনকে কৌতূহলের বসে জিজ্ঞেস করলাম ভাই এতো ছবি তোলে কী করবেন? (প্রশ্ন করার পর ছেলেটি যে ভাব নিল তাতে মনে হল সে এই প্রোগ্রামের প্রধান অথিতি) তিনি বললেন ফেসবুকে আপলোড দিবেন। আরে ভাই ফেসবুকে আপলোড দিবি ভালো কথা। এতো এতো ছবি তোলার প্রয়োজন কী? তোদের যন্ত্রনায় যারা প্রফেশনালি ছবি তোলতে গিয়েছিল তারাতো ভুক্তভোগী হয়েছেনই এমনকি ক্ষুদ মন্ত্রীই ক্ষুদ্ধ। আমার মনে হয়, বড় রাজনৈতিক দলগুলোর এক একটা করে ফেসবুক সংঘটন খোলা উচিত। যেমন, ফেসবুক লীগ, ফেসবুক দল ইত্যাদি।
নেতা হওয়া কী এতই সহজ? এমপি বা মন্ত্রীর সাথে ছবি তোললেন আর নেতাগিরির ভাব নিলেন! নেতা হতে হলে আগে নেতৃত্ব কী তা শিখতে হবে। নিজেকে উদার ভাবে জনগনের কথা চিন্তা করতে হবে। দেশ ও দশের উন্নতি কল্পে নিজে খেয়ে না খেয়ে কাজ করে যেতে হবে। নইলে আপনি কীসের নেতা?
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×