আমাকে জেলেই ভরো
ফাঁসির দড়িতে ঝোলাও উচ্চ ফাসিকাষ্টে
যাবজ্জীবন ঝুলিয়ে রাখো
আমি হবো রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ আইনী উদাহরণ
আর কেউ আমার মতো ভুল করলেও
হবে ঠিক একই পরিণতি
সাবধান!
এপিটাফে লেখা থাক-
এই লোকটি আজকের বাংলাদেশকে
বাংলাদেশ বলে মানেনি
এই লোকটি আজকের বাংলাদেশকে
বাহান্নোর থুতু বলে ডেকেছিলো
এই লোকটি আজকের বাংলাদেশকে
একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো
রাষ্ট্রদ্রোহের অপরাধে ফাঁসি হোক আমার...
মৃত্যু আমাকে অমর করুক
আমি রাষ্ট্রের হাতে মরতে চাই
আমার মৃত্যুর গুনতি হোক...
আমার মৃত্যুতে রচিত হোক
এই ঘুনে ধরা রাষ্ট্রের
ডেথ ওয়ারেন্ট...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





