somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় বাংলায় খবর দিসে

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয় বাংলায় খবর দিসে-দেশে কোন জঙ্গী নাই
অস্ত্র হাতে বিচ্ছিন্ন সব ওদের কোন সঙ্গী নাই
রাজনীতিতে ধর্ম টানে ওরা তো ভাই সন্ত্রাসী
ওরা তো না বাঙ্গালী ভাই ওরা তো চর বিদেশী।
অস্ত্র হাতে কাপুরুষের-আমরা বড় দেশপ্রেমী
বাংলাদেশের মাটির সাথে বাপের ভিটার আলকেমি।
আমরা দিমু মশাল মিছিল-রাজনীতিটা জঘন্য
আমরা হবো বুদ্ধিজীবি-আমরা হবো অনন্য।
জিরো টলারেন্স আমাগো মাইরা দিমু ক্রসফায়ার
মইরা গেলে চইলা যাবে বুকের যতো ভয় আমার।
জয় বাংলায় খবর দিসে-দেশে কোন আইএস নাই
এই জমিনে খাম্বা গাড়ার-তাদের কোন খায়েশ নাই
এই জমিনে মাফিয়া তো ছিলো একই এক আছে
ভোট না হইলে ক্ষতি কি ভাই-জোটে সবার ব্যাক আছে।
জোটের বাইরে আছে যারা-তারা সবাই সন্ত্রাসী
তাদের শক্তি পরাজিত-তাদের আদর্শ বাসী
রাস্তাঘাট আর ফ্লাইওভারে ঝকঝকা ভাই আমার দেশ
গণতন্ত্র কি প্রয়োজন-ভোটের এখন ডিমান্ড শেষ।
উন্নয়নের জোয়ারে তাই ভাইসা গেলো বাংলাদেশ
দিন গড়ায়ে মাস গড়ায়ে আদালতের বিচার শেষ।
সিএনএনে খবর দিসে-ব্যর্থ নাকি আমার দেশ
অস্ত্র হাতে যুবক হাটে-স্বাধীনতার মর্ম শেষ
গণতন্ত্র ফুরাইসে আর সেটার কোন দরকার নাই
সময় হইসে ডেমোক্রেসির-দেশের এখন ফ্রিডম চাই
ডেমোক্রেসির কাছে চাওয়া-গুল্লি নিয়ে আইলে পর
প্রথম গুল্লি করিস রে ভাই-এই আমার বুকের ওপর
যেইকয়টাদিন এই বাঙ্গালী গিলবো বিচ্ছিন্ন কথন
সেকয়টাদিন থাকবো জিয়ল জঙ্গীবাদের সমর্থন।
জঙ্গী তো নাই খেতখামারে জঙ্গী গজায় না গাছে
এই বাঙ্গালীর অলসতায় জঙ্গী লুকায়ে আছে।
আজকে হবে অভিযান আর যুবক মরবে কয়েকখান
জঙ্গী তবু মরবো নারে হইবো আবার তার উত্থান।
সেই কটাদিন ওয়েট করি-বিবৃতিও দিক সরকার
বিচ্ছিন্ন ঘটনা ছিলো-ভয় খাওনের কি দরকার?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×