
উৎসর্গ: নির্মলেন্দু গুণ
আজ আমি কারো জন্য কোন বিচার চাইতে আসিনি
কোন অভিযোগের ঝুড়ি মেলে ধরবো না
না কোন সভায় বা সেমিনারে শাহবাগ অথবা আজিজ সুপারে
আমি স্রেফ তার রোগ মুক্তির জন্য প্রহর গুনছি
তাঁর অসুস্থতা কবিকুলের অসুস্থতা
তাঁর আরোগ্যে কবিকুলের আরোগ্য
তাঁর ফিরে আসায় আবার পাখিরা গেয়ে উঠবে গান
কবিতা ঝলসে উঠবে তরবারির মতো
আকাশে পায়রারা ডিগবাজী দেবে উড়বে মুক্তমনে
আবার জমবে আড্ডা বটতলায় অথবা কামরাঙ্গির চরে
শাহবাগ, টিএসসি, পাবলিক লাইব্রেরিতে জোছনাশোভিত রাতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

