somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাইকু (KAIKU)

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাইকু (KAIKU)। এক ধরনের ত্রিপদী কবিতা। জাপানি কবিতা ‘হাইকু’র আদলে কবি ভাস্কর চৌধুরী বাংলায় সাহিত্যে কাইকু’র প্রচলন শুরু করেন।কাইকু লেখার বিষয়টি হালকাভাবে নেয়ার অবকাশ নেই। জাপানী হাইকু এর বাধ্যবাধকতা ভাংতেই কাইকু লিখা হচ্ছে । হাইকুর মতো ত্রিপদী কবিতা হলেও এটি মুক্তমাত্রার কবিতা । দক্ষ হাতে অল্প কথায় প্রথম দুই লাইন লেখার পর তৃতীয় লাইনে ভাবের উন্মোচন ঘটাতে হবে । কাজটি অতি সুক্ষ্ণ । লেখক বন্ধুগন, এরকম কবিতা তৈরিতে তো দোষ দেখি না। লেখাটিই আসল কাজ। আর লেখার পেছনে থাকবে চিন্তা, চর্চা আর সাধনা । সকলের প্রতি শুভেচ্ছা । কাইকু লেখকদের লেখার মাধ্যমেই বাংলা কবিতা ফরমেটে স্থান করে নেবে । আমি এটিকে একটি আন্দোলন ভেবেই পেজেটিতে লিখছি । আপনারাও লিখুন ।নিচে কিছু কাইকু দেয়া হ’ল। আপনারা যারা কাইকু লিখতে চান তারা কাইকুর ইনবক্সে লেখা পাঠান। নিচে কাইকু লিংক দেয়া হল।https://www.facebook.com/Kaiku.Bangla?fref=ts

রক্তে রক্তে করি খেলা
করতে করতে যায় বেলা
বলি নিজেকেই, তুই আমার কে ?
#ভাস্কর_চৌধুরী

মাঠের ধান ঘরে আসবে
তুমিও হয়তো ফিরে আসবে
সুখের ঠিকানা , কেউ জানে না ।
#ভাস্কর_চৌধুরী

আশ্চর্য এক দাপটের খুরে
বাংলাদেশের ধূলো উড়ে যায়
বাংলাদেশের মাটি নষ্ট হয় ।
#ভাস্কর_চৌধুরী

অত্যাচারীর স্বেচ্ছাচারী হাতের কৃপাণ
সারাদেশময় চরে বেড়াচ্ছে
গলাটা কাটার আগেই বিপ্লব হবে ।
#ভাস্কর_চৌধুরী

কুকুর তো ভালো
কুত্তার ছানাপোনা যা
কুত্তারা সব যা ।
#ভাস্কর_চৌধুরী

সেদিন পাখি হয়ে নেমেছিলে তুমি,
দেখে নেচেছিল মোর অন্তরভূমি।
দুজনে মিলেছিনু দোঁহে প্রকৃতির কোলে।
#আচার্য_মিলন

মন পাখিটা
কে একা একা পথ হাঁটতে চায়
কে একা একা হৃদয় ভাঙতে চায়
পথ ও হৃদয়তো একই মোহনায় মিলে যায়।
#আনোয়ার_কামাল

মন পাখিটা
ঠোটে লিপিষ্টিক শুধু সৌন্দর্য বাড়ায় না
ঠোটকে রক্ষা করে
কামুক ঠোট থেকে।
#আনোয়ার_কামাল

মন পাখিটা
দিনের আলো ঘরে আসে না কেন
তবে কী আজকাল দিনে সূর্য ওঠে না

সূর্যও তোমার মতো মুখ ফিরিয়ে নিল?
#আনোয়ার_কামাল

এতো ডাকাডাকি বিফল হলো
ক্লান্ত কবি ঘুমিয়ে গেল।

ঘুমহীনা দেবী নীরব যাতনায়
#তাহমিনা_শাম্মী

তোর নিত্য আসা যাওয়া
তোর পায়ে চলা পথ
আমায় কেবল উদাস করে দেয়
#তাহমিনা_শাম্মী

প্রানে প্রানে লেনাদেন হয় ,
প্রানে প্রানে যুদ্ধ ও হয় ।
লেনাদেনা ছাই হয় ব্যাক্তিত্বের সংঘাতে ।
#এম_এ_সায়েম

তোমার জন্য দুয়ার খোলা তুমি এসো
তোমার জন্য শেকল ছেড়া তুমি যেয়ো
তুমি সবেধন নীল মনি ।
#এম_এ_সায়েম

চোখ পড়ে থাকে পথে
মন পড়ে থাকে মনে

কিথা রয়েছে বাকি সংগোপনে ?
#এম_এ_সায়েম

আমি ব্যাকারণ জানি না
সহজ কথা সহজ করেই বলি
তবু ডিক্সনারি হয়ে উঠছি ক্রমশই
#Zoya_Ahamed

কালো চোখে কাজল পরা।
দুখিনীর বিলাস করা।

দুই-ই কি এক কথা!
#zoya_ahamed

আমি কবি মন-
কোনো বন্ধন হয়নি আমার ধারণ,
নিজেই নিজের একান্ত আপন ।
#Nadim_Mahmud

আলো আর আধাঁরের মাঝে নিজেকে করেছি সর্মপন ,
দুইয়ের মাঝেই আমার সরল বিচরণ ।
আমি হারিয়ে গেলে আলোতে বিপরীত করিবে স্মরণ ।
#Nadim_Mahmud
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×