মন উদাস করে গান গেয়ে রাত ভোর জেগে থাকে কুয়াশা সকাল
ভোরের নেড়ি কুকুরেরা রাতজাগা রেশ কেটে গুটিশুটি হয়ে লেজ জড়ো করে ঘুম দেয়
প্রভাতী উষার উষ্ণতা ঢেলে দাও, জ্বেলে দাও, খড়ের গাদায় মিনমিনে আগুন।
দোয়েলেরা লেজ তুলে প্রেমানন্দ বিলায়, ঘুঘুর ডাক থেমে থেমে কানে সুর তোলে।
আমিও হারিয়ে যাই শর্ষের সোনালী আভায়;
মৌমাছিদের সঙ্গম মুহূর্তে জেগে রয় প্রতিটি সময়।
চারদিক মৌ মৌ করে
আমাকে রানী মৌমাছি চুম্বন এঁকে দেয় মায়াবী শরীরে।
আমিও যেতে পারি সুতি গাঙ এর পাক-কাঁদা মাখানো শরীরে
এখনো বাধ দিয়ে মাছ ধরি মামা ভাগ্নে দুজনে
মাছেরা ধেয়ে আসে ভাটির টানে
আমাদের সাথে প্রেমের গান গায় ধরা দেয় আপন ইচ্ছায় |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


