somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাউলায় নিয়ে গিয়েছিল চট্টগ্রামের টেরি-বাজারে

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের টেরি বাজার থেকে নাকি সারা শহরের মার্কেট গুলোয় শাড়ী সরবরাহ হয়। মানে ওটা পাইকারদের বাজার; তাই শহরের শপিং-মল গুলোর চেয়ে কম’এ পাওয়া যাবে এই আশায় সেখানে গিয়েছিলাম ঈদ উপলক্ষে কিছু উপহারের শাড়ী কিনব বলে।

এ ধরনের শাড়ির দোকান আমি আগে কখনো দেখিনি। কিছু দোকান আছে যেখানে জুতা খুলে, জুতার টোকেন সংগ্রহ করে ঢুকতে হয়। আধুনিক শপিং মল নয় ঠিক কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এত বড় শাড়ীর দোকান নগরীর আর কোথাও আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।

জুতা খুলে বিভ্রান্ত আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম কেন এই জুতা খোলা। দোকানের ভেতরে দোকানের দেওয়াল গুলো জুড়ে তাকে তাকে হাজার হাজার শাড়ী থাকে থাকে সাজানো। আর সেগুলোকে ঘিরে মেঝেতে বিশাল বিশাল তোষক বিছিয়ে দেওয়া, যেখানে ক্রেতারা আরামে আসন করে বসে শাড়ী দেখেন।
রীতিমত মহোৎসব!
ক্রেতাদের (বিশেষ করে মহিলা ক্রেতাদের) শাড়ী দেখাতে দেখাতে তাদের সামনে বিক্রয়িকেরা শাড়ীর স্তূপ করে ফেলেছেন! আর ক্রেতারা হাউকাউ করে, উচ্চস্বরে কথা বলে, উপরের শাড়ী সরিয়ে, নিচ থেকে শাড়ী টেনে বের করে একের পর এক শাড়ী দেখে চলেছেন। আর তাদের স্বামীরা তাদের পাশে বসে বিরস মুখে তাদের অবিশ্বাস্য কার্যকলাপ দেখছিলেন। সময় সময়ে তাদের কারো কারো মুখ ভিত আর করুণ হয়ে উঠছিল। :)
তাদের বাচ্চাকাচ্চা গুলো দোকান জুড়ে বিছানা পেয়ে সেখানে দৌড়াদৌড়ি লাফালাফি করে সব মাথায় তুলে ফেলেছিল। কিন্তু শাড়ীর পাহাড়েও মহিলা ক্রেতাদের মন ভরছিল না। বারবার তারা বিক্রয়িকদের আরও শাড়ী দেখাতে বলছিলেন।
বিক্রয়িকেরা হাসি মুখে ক্লান্ত হবার ভান করে বিন্দু মাত্র ক্লান্ত না হয়ে এদিক-ওদিক, উপর-নিচ, বিভিন্ন শো-কেস, তীক্ষ্ণ, গোপন কোণ থেকে হরেক রকমের ও রঙের শাড়ী বের করে এনে এনে মহিলা ক্রেতাদের পাগল করে তুলছিলেন।

তো যাই হোক, আমরাও কয়েকটা শাড়ী কিনলাম। লেখা আছে এক দামের দোকান, "ফিক্সড প্রাইজ"।
কিন্তু শাড়ীর কোণায় একটা সাঙ্কেতিক নম্বর ছাড়া কোনও দাম লেখা ছিল না। বিক্রয়িকেরা সেই সংহিতা গুলো দেখে দাম বলছিল আর সাথে সাথে সেটা বাতাসেই ফিক্সড হয়ে যাচ্ছিল!
আজব বিষয়!
তাই কিছু সম্মান-ছাড় পাওয়া ছাড়া দামাদামি করে দাম কমানোর কোনও সুযোগ ছিল না। তারপরও বেশ খুশি খুশি চিত্তে শাড়ী কিনে নিয়ে বিজয়ীর ভঙ্গিতে আমরা বাসায় ফিরে গেলাম।
হাজার হোক পুরনো শহরের গভীরে অবস্থিত ঐতিহ্যবাহী পাইকারদের টেরি বাজার থেকে কিনে এনেছি! নিশ্চয়ই কমে পেয়েছি।

তা, টেরি বাজার থেকে কেনা একই রকম একটি শাড়ী দুদিন পরে বাসার কাছে এক সাধারণ মার্কেটের দোকানে দেখতে পেল আমার স্ত্রী। খুশি খুশি মনে সে শাড়ীর দাম জানতে চেয়েছিল দোকানীর কাছে।
এহেম...
এই ঘটনার কিছুক্ষণ পরে আমি ফোনে তাঁর ব্যথিত, করুণ কণ্ঠস্বর শুনতে পাই। জানতে পারি, অন্তত ১০০০ টাকা কমে সেটা বিক্রি হচ্ছে সেখানে।

ফরমালিন মুক্ত মাছ, কেমিক্যাল বিহীন আম-কাঁঠাল-কলা বলে যেগুলো বিক্রি হচ্ছে, আমাদের বোঝা উচিৎ ওগুলোই আসলে সবচেয়ে বেশি বিষাক্ত।
আর বিশেষ বাজারের খবর যদি পাওয়া যায়, বুঝতে হবে, টোপ ফেলে বিশালাকারের ছোরা হাতে ওখানে অপেক্ষা করে আছে বিক্রেতারা।
টোপ গিলেছেন তো কতল।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×