somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে শান্তিবাগের রমনা আবাসিক ও বসুন্ধরা সংলগ্ন শ্যামলীতে!

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামে আগ্রাবাদ থেকে অ্যাক্সেস রোড দিয়ে হালিশহরের দিকে যেতে হাতের ডান দিকে পুলিশ লাইন সংলগ্ন একটা এলাকা পড়ে; এলাকাটির নাম শান্তিবাগ। শান্তিবাগের কিছু দূর ভেতরে রঙ্গিপাড়ার দিকে না গিয়ে বাম দিকে ঢুকে গেলে একটি আবাসিক এলাকা পাওয়া যায়। সেটার নাম শ্যামলী। শ্যামলীর সাথে লাগোয়া এলাকার নাম গুলো আরও ইন্টারেস্টিং! একটার নাম বসুন্ধরা, আরেকটার রমনা! এই এলাকা গুলোকে যিনি বা যারা নামকরণ করেছেন তার বা তাদের প্রচেষ্টায়, সৃষ্টিশীলতায় আমি মুগ্ধ! ঢাকার কিছু এলাকার নামের সাথে যে নাম গুলো মিলে গেছে সেটা নিছক কাকতালীয় বলে আমার ধারণা। তাছাড়া জায়গার নামের এই আঁকালে এত বিশাল একটা দেশের অগণিত শহরের কিছু জায়গার নাম মিলে যেতেই পারে। তাই বলে এতে নামকরণ-কারীদের চেষ্টাকে খাটো করে দেখার কিছু নাই। হালিশহরের দিকে নাকি আরও একটা শ্যামলী আছে! আবারও কাকতালীয় ভাবে মিলে গেছে... মাথামোটা লোকজন সব!

সে যাহোক, শান্তিবাগ, শ্যামলীর শেষপ্রান্তে অবস্থিত যে দালানটিতে আমার বাসা, সেটার দখিন দিকটা দেখার মত। ধানের দিনে বারান্দা দিয়ে নিচে তাকালে চোখে পড়তে পারে, মৃদু বাতাসে ধানের শিষ কেমন আনমনে দোলে। খুব সকালে বারান্দায় গিয়ে জোড়ে তালি দিলে দেখা যায় ধানক্ষেতে খাবারের খোঁজে ব্যস্ত পাখির দল চমকে গিয়ে কেমন একসাথে একটা চাঁদর হয়ে কিছুদূর উড়ে গিয়ে, পলকেই ভয় কাটিয়ে পুনরায় ফিরে এসে বসে ধান গাছের কোলে। কে তাদের চমকে দিল তার খোঁজে ঘাড় কাত করে এদিক ওদিক তাকায় আর দোল খায়। শীতকালে লাল-শাকে রক্ত-লাল হয়ে থাকে ক্ষেতটি। সরিষা যখন বোনা হয়, তখন ক্ষেতের চারিদিকে উজ্জ্বল হলুদ রঙ সূর্যের আলোয় ঠিকরে পড়ে। আর ঋতুর বিরতিতে, বর্ষার পানি নেমে গেলে, লাগামহীনভাবে সবুজ হয়ে উঠে।

এই মাঠে নিয়মিত রঙ লাগায় এক কৃষক। সকাল নেই, বিকাল নেই তাঁর; সারাদিন সে মাঠে। কখনো বীজ রোপে, কখনও সার ছেটায়, কখনো কি একটা মেশিন দিয়ে কীটনাশক দেয়। মাঝে মাঝে তাঁকে দেখতাম মাঠের মাঝখানে এমনিতেই চুপ করে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে থাকতে; তার রঙ করা মাঠে আগাছারা আবার বাগড়া দেয় কিনা। দু একটা চোখে পরলেই চোখের নিমিষে উঠিয়ে পাশের আইলে নিয়ে জমায়। ধান পেকে গেলে সেলাই-মেশিনের মত দেখতে একটা মেশিন কোত্থেকে জোগাড় করে এনে সে ও তাঁর দু এক জন সহযোগী যখন চরকা ঘুরিয়ে ধান ভানে, সেটা একটা দেখার মত দৃশ্য। শহরের মাঝখানে পাকা দালানের বারান্দায় রাখা চেয়ারে বসে পা দুলিয়ে এমন দৃশ্য দেখার সুযোগ কজন পায়?

শুনেছি জমিটা নিয়ে কোর্টে মামলা আছে বলেই দালানকোঠা না হয়ে এমন চমৎকার পড়ে আছে। মামলা না থাকলে কেঁদেকেটেও এমন একটা জমি কৃষক পেত না*।
এই বেঁচে যাওয়া জমিটির মামলা তো ভূমি-মালিকদের মালিকানার অধিকারের মামলা। মামলা যেই জিতুক, প্রথমেই মাঠ খাবে। কৃষক, মাঠ, ফসল, পাখিরা, এরা অধিকার দাবী করে কোনদিন মামলা করতে পারবে? সব শেষ হয়ে গেলে?


সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×