somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসনাবাদ হাসপাতাল

১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় রাস্তায় চলার সময় দেখি ছোট ছোট নির্দেশাবলী থাকে। যেমনঃ সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ। ধীরে চলুন সামনে স্কুল ইত্যাদি। আমি হাসনাবাদের বাসিন্দা। হাসনাবাদ হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের একটি এলাকা। আমাদের এলাকায় একটাই হাসপাতাল নাম হচ্ছে 'হাসনাবাদ জেনারেল হাসপাতাল প্রাঃ লিমিটেড। হাসপাতালটি একেবারে এলাকার প্রবেশমুখে এবং বাংলাদেশ চীন মৈত্রী সেতু-১ এর দক্ষিন পাশে দক্ষিন কেরানীগঞ্জে অবস্থিত এবং তিন রাস্তার মুখে। রাস্তাটি খুবই ব্যস্ত একটি রাস্তা সারাক্ষনই ট্রাক ও সিএনজি জোরে জোরে হর্ন বাজিয়ে চলে যায়। কেন যেন 'সামনে হাসপাতাল হর্ন বাজানো নিষেধ এমন কোন সাইন বোর্ড এখানে নাই। আমার কাছে এটা মোটামুটি ভয়াবহ ব্যাপার নয় কারন এই হাসপাতালের পাশে দিয়ে শুধু যে গাড়ী হর্ন বাজিয়ে যায় তা নয় এখানে বছরে দুই তিনবার আয়োজন করা হয় বিরাট ওয়াজ মাহফিল যাতে ওয়াজ করেন দেশ বরেণ্য ওলামা মাশায়েখগন। যে সকল ওলামা মাশায়েখ গন ঐ হাসপাতালের পাশে মঞ্চে উপবিষ্ট হয়ে ধর্মের ভাল ভাল কথা শোনান তারা কি জানেনা যে মাইকের আওয়াজে হাসপাতালের রোগীদের সমস্যা হয় কিনা ?

তারপর এখানে বছরে বেশ কয়েকবার আয়োজন করা হয় কনসার্টের যেখানে আমাদের উঠতি ব্যান্ড ও ডিজে শিল্পিদের পাশাপাশি গান গায় মমতাজ, এন্ড্রু কিশোরদের মত নামীদামি শিল্পিরা তারাও কি জানেনা যে তাদের এই আনন্দ হাসপাতালের রোগীদের সমস্যা হয় কিনা ?

সবচেয়ে বড় কথা গত তিন বছর ধরে এখানে ইজারা দেয়া হচ্ছে কোরবানীর পশুর হাট এবং হাসপাতালের একেবারে গেটের সামনে করা হয় ১ নং কাউন্টার যেখান থেকে সারাদিন রাত ২৪ ঘন্টা হাট হাট হাট এক বিরাট গরু ছাগলের হাট, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি ইত্যাদি বলে চিৎকার করা হয়। আমার বোধগম্য হয়না যে এখানে যারা ইজারা দেন বা নেন তারা একটুও কি চিন্তা করেন না যে হাসপাতালের রোগীদের সমস্যা হবে কিনা ?

আমি আপনাদের কাছে আমার এলাকার একটি সমস্যা তুলে ধরলাম এবং আশা করি এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×